Dhurandhar 2

মুক্তির আগেই নজির গড়ল ‘ধুরন্ধর ২’! অগ্রিম বুকিংয়ে কত কোটি টাকার ব্যবসা করে ফেলল রণবীরের ছবি?

১৯ মার্চ মুক্তি পাচ্ছে ছবি। প্রথমে একই দিনে মুক্তি পাওয়ার কথা ছিল ‘টক্সিক’-এর। প্রশ্ন উঠছিল, তবে কি ‘ধুরন্ধর ২’-এর ব্যবসায় ভাগ বসবে? কিন্তু পিছিয়ে গিয়েছে সেই ছবিমুক্তির তারিখ। তাই একাই প্রেক্ষাগৃহে রাজত্ব করবে রণবীর সিংহ অভিনীত ছবি।

Advertisement
শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৬ ১৬:৪৬
‘ধুরন্ধর ২’-এর নতুন নজির

‘ধুরন্ধর ২’-এর নতুন নজির ছবি: সংগৃহীত।

ঝলক মুক্তি পেয়েছে শনিবার। এ বার আরও হিংস্র রূপে আবির্ভাব ‘ধুরন্ধর’-এর। প্রতিশোধ নেবে হামজ়া। ১৯ মার্চ মুক্তি পাচ্ছে ছবি। প্রথমে একই দিনে মুক্তি পাওয়ার কথা ছিল ‘টক্সিক’-এর। প্রশ্ন উঠছিল, তবে কি ‘ধুরন্ধর ২’-এর ব্যবসায় ভাগ বসবে? কিন্তু পিছিয়ে গিয়েছে সেই ছবিমুক্তির তারিখ। একাই প্রেক্ষাগৃহে রাজত্ব করবে রণবীর সিংহ অভিনীত ছবি। মুক্তির আগেই নজির গড়ার মতো ব্যবসা করে ফেলেছে এই ছবি।

Advertisement

ছবিমুক্তির আগেই দেখা যাবে ‘ধুরন্ধর ২’। ঘোষণা হয়েছে এমনই। মুক্তি ১৯ মার্চ হলেও, ১৮ মার্চ দেখা যাবে এই ছবি। এই দিন ছবি দেখার জন্য ইতিমধ্যেই টিকিট বুকিং শুরু হয়ে গিয়েছে। সেখানেই নতুন নজির গ়ড়ে ফেলেছে আদিত্য ধরের ছবি। ২০২৫-এর ডিসেম্বরে মুক্তি পেয়েছিল ‘ধুরন্ধর’। সেই ছবি বক্সঅফিসে ঝড় তুলেছিল। ২০২৬-এও এই ছবির ব্যবসাও শীর্ষে থাকবে বলে অনুমান করছেন বিশেষজ্ঞেরা।

ইতিমধ্যেই নাকি ১.২ লক্ষ টিকিট বিক্রি হয়ে গিয়েছে ‘ধুরন্ধর ২’-এর। অগ্রিম বুকিংয়ে ১৩ কোটি টাকা আয় করে ফেলেছে এই ছবি। ছবি মুক্তি পেতে এখনও ১২ দিন বাকি রয়েছে। তার আগেই এমন ব্যবসায় অবাক চলচ্চিত্র বিপণন বিশেষজ্ঞেরা।

২০২৬ সালে প্রি-বুকিংয়ের নিরিখে ইতিমধ্যেই ভাল জায়গা করে নিয়েছে ‘ধুরন্ধর ২’। তবে বক্সঅফিসের নিরিখে ‘বর্ডার ২’ রয়েছে প্রথম স্থানে, ছবির সার্বিক সংগ্রহ এখনও পর্যন্ত ৩২৮.৫৭ কোটি টাকা। এর পরেই রয়েছে শাহিদ কপূরের ‘ও রোমিয়ো’, যার বক্সঅফিস ব্যবসার পরিমাণ ৬০.৪০ কোটি টাকা। তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে রানি মুখোপাধ্যায়ের ‘মর্দানি ৩’ (৫০.৩৮ কোটি টাকা) ও ‘দ্য কেরল স্টোরি ২’ (২৯.৪০ কোটি টাকা)। তবে মুক্তির পরে ‘ধুরন্ধর ২’ এই তালিকার শীর্ষে উঠে আসব বলে বিশেষজ্ঞদের অনুমান।

Advertisement
আরও পড়ুন