Bengali serial

‘রুদ্ররূপ সান্যাল’ আবার ফিরছে নতুন ‘দুষ্টু’ চরিত্রে! বার বার ‘খলনায়ক’ হতে একঘেয়েমি আসে অভিনেতা সুদীপের?

ছোটপর্দায় নতুন রূপ নিচ্ছেন অভিনেতা সুদীপ সরকার? ইন্ডাস্ট্রির অন্দরে তিনি ‘দুষ্টু’ লোক নামেই পরিচিত।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:০৩
খলচরিত্রে অভিনয় করতেই কি ভালবাসেন সুদীপ?

খলচরিত্রে অভিনয় করতেই কি ভালবাসেন সুদীপ? ছবি: সংগৃহীত।

‘ফুলকি’ ধারাবাহিকের রুদ্ররূপ সান্যালের রুদ্ররূপ এখনও ভোলেনি দর্শক। এর মধ্যেই নাকি ছোটপর্দায় নতুন রূপ নিচ্ছেন অভিনেতা সুদীপ সরকার? ইন্ডাস্ট্রির অন্দরে তিনি ‘দুষ্টু’ লোক নামেই পরিচিত। অনেক শিল্পীরই এই অভিযোগ রয়েছে। এক ধরনের চরিত্রে অভিনয়ের সুযোগই দেওয়া হয় বার বার। এত বার খলচরিত্রে অভিনয়ে একঘেয়েমি আসে না সুদীপের?

Advertisement

অভিনেতা বলেন, “শুধু যে নেতিবাচক চরিত্রের সুযোগ পেয়েছি তেমন নয়। ইতিবাচক চরিত্রের সুযোগও এসেছে। এখন ধারাবাহিকে নায়ক-নায়িকাদের পাশাপাশি পার্শ্বচরিত্রও গুরুত্ব পায়। একটা সময় এমনটা হত না। মূলত ধারাবাহিকের নায়ক-নায়িকা আর খলচরিত্রই বেশি প্রাধান্য পেত। সেই নিরিখে আমার কিন্তু কোনও একঘেয়েমি আসে না। তবে প্রতিটা চরিত্রকে আলাদা ভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করি।”

তাঁর লক্ষ্য একটাই, যদি পরের পর নেতিবাচক চরিত্রে অভিনয় করেন, তা হলে একটার চেয়ে অন্যটা যেন আলাদা হয়। রুদ্ররূপ যেন অন্য কোনও চরিত্রে ফুটে না ওঠে। ‘ফুলকি’র পরে এ বার তাঁকে দেখা যাবে ‘গঙ্গা’ ধারাবাহিকে। সেখানেও কি নেতিবাচক চরিত্রে অভিনয় করছেন? অভিনেতা জানিয়েছেন, এই কাহিনিতেও কিছুটা ধূসর দিক আছে। তবে এখনও স্পষ্ট করে বলা মুশকিল। কারণ, এখনও শুটিং শুরু হয়নি। মার্চ মাস থেকে শুটিং শুরু হবে তাঁর। আপাতত মেয়ের সঙ্গে চুটিয়ে সময় কাটাচ্ছেন অভিনেতা।

Advertisement
আরও পড়ুন