Akshay Kumar

চেয়েছিলেন দু’টি ঘর! মায়ের জন্য কেন পাঁচ কামরার ফ্ল্যাট কিনতে বাধ্য হয়েছিলেন অক্ষয় কুমার?

প্রথম উপার্জন দিয়ে ভেবেছিলেন, দুই কামরার ফ্ল্যাট কিনবেন। ভেবেছিলেন, এর বেশি সামর্থ্য তাঁর নেই। কিন্তু মায়ের পরামর্শে পাঁচ কামরার ফ্ল্যাট কিনতে বাধ্য হয়েছিলেন অক্ষয়। কী বলেছিলেন তাঁর মা?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ১৩:২৯
মায়ের জন্য পাঁচ কামরার ফ্ল্যাট কেনেন অক্ষয়?

মায়ের জন্য পাঁচ কামরার ফ্ল্যাট কেনেন অক্ষয়? ছবি: সংগৃহীত।

আজ তিনি বলিউডের অন্যতম সফল তারকা। তবে এর নেপথ্যে অনেক লড়াই রয়েছে অক্ষয় কুমারের। বহিরাগত অভিনেতা হিসাবে বলিউডে এসে নিজের পাকাপাকি জায়গা তৈরি করেছিলেন তিনি। নিজের উপার্জনে প্রথম বাসস্থান কেনার অভিজ্ঞতা জানালেন বলিউডের খিলাড়ি।

Advertisement

প্রথম উপার্জন দিয়ে ভেবেছিলেন দুই কামরার ফ্ল্যাট কিনবেন। ভেবেছিলেন, এর বেশি সামর্থ্য তাঁর নেই। কিন্তু মায়ের পরামর্শে পাঁচ কামরার ফ্ল্যাট কিনতে বাধ্য হয়েছিলেন তিনি? সম্প্রতি সাক্ষাৎকারে সেই বিষয়ে কথা বললেন অভিনেতা। তিনি বলেন, “ভেবেছিলাম প্রথম ফ্ল্যাটটি দুই কামরার কিনব। কিন্তু আমার মা বলেছিলেন, ‘বাবু, বড় করে ভাব।’ আমি তখন বলেছিলাম, ‘এর চেয়ে বড় কী আর ভাবব! দুই কামরার ফ্ল্যাট কিনছি, এই যথেষ্ট।’”

তখন অক্ষয়ের মা তাঁকে পাঁচ কামরার ফ্ল্যাট কেনার পরামর্শ দেন। অভিনেতার কথায়, “আসলে মায়ের বক্তব্য ছিল, প্রথম ফ্ল্যাটটা মানুষ নিজের জন্য কেনে। একেবারে নিজের কথা ভেবেই কিনতে হয়। নিজের উপার্জনে কিনতে হয় এই ফ্ল্যাট। তাই ঈশ্বর ঠিকই টাকাপয়সার ব্যবস্থা করে দেন।” মায়ের কথা মেনে প্রথম বার পাঁচ কামরার ফ্ল্যাট কেনার সিদ্ধান্ত নেন। তবে দ্বিতীয় বাসস্থান কেনার বিষয়ে অক্ষয়ের ভিন্ন মত। এই সময়ে আরও বেশি সতর্ক থাকা উচিত বলে মনে করেন তিনি। অক্ষয় বলেন, “দ্বিতীয় বাসস্থান মানুষ বিনিয়োগের জন্য কেনে। তাই এই ফ্ল্যাট কেনার সময়ে আরও বেশি পরিশ্রম করতে হয়।”

উল্লেখ্য, অক্ষয়ের ছবি ‘ভূত বাংলা’ মুক্তি পাচ্ছে। সেই ছবির প্রচার নিয়ে গত কয়েক দিন ব্যস্ত ছিলেন অভিনেতা।

Advertisement
আরও পড়ুন