Virat-Anushka Wedding

রাজপোশাকে বিলাসবহুল গাড়িতে চেপে বিরাট ও অনুষ্কার ইতালির বিয়েতে ঢুকে পড়েন অচেনা ব্যক্তি! তার পরে?

বিরাট-অনুষ্কার বিয়েতে ছিল অসম্ভব কড়াকড়ি। তা সত্ত্বেও কী এমন ঘটে তাঁদের বিয়েতে যা এত বছর পরে প্রকাশ্যে আনলেন নিরাপত্তার দায়িত্বে থাকা প্রধান ইয়াসিন খান?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৬ ১৮:২৮
Anushka Sharma, Virat Kohli’s italy wedding had a gatecrasher

বিরাট এবং অনুষ্কার বিয়েতে বিনা নিমন্ত্রণে কে ঢুকে পড়েন? ছবি: সংগৃহীত।

২০১৭ সালের ১১ ডিসেম্বর বিয়ে করেছিলেন বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা। সেই সময়ে তাঁদের বিয়ে নিয়ে গোটা দেশে প্রবল আলোচনা হয়। চুপিচুপি ইতালিতে গিয়ে বিয়ে করেন তাঁরা। তাঁদের বিয়েতে ছিল নিরাপত্তার কড়াকড়ি। বিয়ের ছবি যাতে প্রকাশ্যে না আসে, তার জন্য নিরাপত্তায় ব্যাপক খরচও করেন তারকাদম্পতি। এত কড়াকড়ি সত্ত্বেও কী এমন ঘটে সেখানে? তাঁদের বিয়েতে নিরাপত্তার দায়িত্বে থাকা প্রধান ইয়াসিন খান প্রকাশ্যে আনলেন সে কথা।

Advertisement

তিনি জানান, একজন ব্যক্তি নাকি বিলাসবহুল গাড়িতে চেপে রাজবেশে অনুষ্কা ও বিরাটের বিয়েতে বিনা আমন্ত্রণে ঢুকে পড়েছিলেন। ইয়াসিনের কথায়, “জনৈক ব্যক্তি, ঠিক মহারাজার মতো পোশাক পরে, একটি বিএমডব্লিউ গাড়িতে চেপে পৌঁছোন। তাঁর সঙ্গে একটি সাফারি গাড়িতে দু’জন দেহরক্ষীও ছিলেন। আমি মূল দরজায় উপস্থিত ছিলাম না। আমি ছিলাম বিয়ের আসরে। আমার দলও সেখানে ছিল। অনাহূত অতিথিদের মুখ দেখেই বুঝতে পারি। আমার সুপারভাইজ়ারের সন্দেহ হওয়ায় তিনি ইভেন্ট ম্যানেজমেন্ট দলকে বিষয়টি জানান।”

তিনি জানান যে, ম্যানেজমেন্ট টিমের কয়েক জন ভুল করে ওই ব্যক্তিদের বিয়েতে ঢুকতে দিয়েছিলেন। তিনি বলেন, “আসলে অনেকক্ষণ ধরেই দেখছিলাম, ওই ব্যক্তি কেবল এক কোণে দাঁড়িয়ে আছেন। তাঁর নিরাপত্তাকর্মীরা শুধু একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে তারকাদের সঙ্গে ছবি তুলে দিচ্ছে, ছবি তোলা হয়ে গেলে সে আবার আগের জায়গায় ফিরে যাচ্ছিলেন।’’ তাতেই সন্দেহ দানা বাঁধে। তার পর বিরাটের সহকারীকে যাচাই করতে দেওয়া হলে তিনি জানান, উনি কেবল দিল্লির অনুষ্ঠানে নিমন্ত্রিত ছিলেন। কিন্তু, কোনও ভাবেই ইতালিতে নিমন্ত্রিত ছিলেন না। পরে সেই ব্যক্তিতে অনুষ্ঠানস্থল থেকে বাইরে নিয়ে যাওয়া হয়।

Advertisement
আরও পড়ুন