Shakib Khan Controversy

‘শাকিবের বাড়িতে গিয়ে খুব অস্বস্তিতে পড়েছিলাম’, কোন অভিজ্ঞতার কথা বললেন মিষ্টি জন্নত?

শাকিবের বিরুদ্ধে অভিযোগ উগরে দিলেন অভিনেত্রী মিষ্টি জন্নত। তাঁর সঙ্গে শাকিবের একটি ছবি ছড়িয়ে পড়ার পরে এমনিই গুঞ্জন তৈরি হয়েছিল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ জুন ২০২৬ ১৯:১৪
মিষ্টি জন্নতের কী অভিজ্ঞতা হয়েছিল শাকিবের বাড়ি গিয়ে?

মিষ্টি জন্নতের কী অভিজ্ঞতা হয়েছিল শাকিবের বাড়ি গিয়ে? ছবি: সংগৃহীত।

ও-পার বাংলার অন্যতম আলোচিত অভিনেতা শাকিব খান। নায়কের ব্যক্তিগত জীবন নিয়ে বিপুল আলোচনা হয়েছে। সদ্য মেয়ের বাবা হয়েছেন নায়ক। এরই মধ্যে অভিনেতার বিরুদ্ধে অভিযোগ উগরে দিলেন অভিনেত্রী মিষ্টি জন্নত। তাঁর সঙ্গে শাকিবের একটি ছবি ছড়িয়ে পড়ার পরে এমনিই প্রেমের গুঞ্জন তৈরি হয়েছিল। এরই মাঝে বিস্ফোরক মন্তব্য করে বসলেন জন্নত।

Advertisement

অভিনেত্রী বলেন, “বিমানের মধ্যে তোলা শাকিবের সঙ্গে আমার একটি ছবি ছড়িয়ে পড়েছিল। যে দিন এই ছবিটি তোলা হয়েছিল, সেই দিনই আমি শাকিবের বাড়ি গিয়েছিলাম। উপরে মায়ের থেকে খাবার এনে আমাকে দিয়েছিল ও। আমার হাতে খাবার দিয়ে বলেছিল, ‘এই নাও তোমার শাশুড়ি রান্না করে দিয়েছে’। আমার সহকারীদের জিজ্ঞাসা করলে জানতে পারবেন। খুব অস্বস্তিতে পড়েছিলাম।”

বিমানের মধ্যে তোলা জন্নত, শাকিবের ছবি।

বিমানের মধ্যে তোলা জন্নত, শাকিবের ছবি। ছবি: সংগৃহীত।

বিমানে শাকিবের সঙ্গে জন্নত কেন ছবি তুলেছিলেন? অভিনেত্রী যোগ করেন, “ওই ছবি আমি তুলতাম না। ওই দিনের অনেক ভিডিয়ো আছে। কিন্তু আমি সেগুলো দেব না। সবাই ভাববে, শাকিবকে বিক্রি করে খাচ্ছি।” আর কথা বাড়াতে রাজি হননি জন্নত। যদিও নায়কের জীবনে যত বিতর্কই আসুক না-কেন, অভিনেতা চুপ থেকেছেন।

সদ্য মেয়ে হওয়ার পরেও নিশ্চুপ থেকেছেন শাকিব। বরং তাঁর স্ত্রী শবনম বুবলী মেয়ে হওয়ার সুখবর সকলের সঙ্গে ভাগ করে নেন। ১১ মে মেয়ে হয়েছে শাকিব এবং বুবলীর। নাম রেখেছেন শার্লিন খান।

সমাজমাধ্যমের পাতায় সুখবর ভাগ করে বুবলী লিখেছিলেন, “আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যাঁরা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।” সেখানেই সদ্যোজাতের নামও ঘোষণা করেন অভিনেত্রী।

এখনও পর্যন্ত বাবা শাকিবের তরফে মেলেনি কোনও প্রতিক্রিয়া। সন্তানজন্মের সুখবরও দেখা যায়নি নায়কের সমাজমাধ্যমের পাতায়। তাঁর সমাজমাধ্যম জুড়ে শুধুই আসন্ন ছবি ‘রকস্টার’-এর প্রচার-ঝলক। সম্প্রতি বাংলাদেশের এক নৃত্যগুরু অ্যাডলফ খান সমাজমাধ্যমে বুবলীর সঙ্গে একটি ছবি ভাগ করে নেন। সেখানে তিনি বুবলীকে কন্যাসন্তানের জন্য অভিবাদন জানিয়েছেন।

Advertisement
আরও পড়ুন