PoriMoni Birthday

চারিদিকে আলোর রোশনাই, সুস্বাদু কেকের বাহার, জন্মদিনের আগে কী চমক পেলেন পরীমণি?

জন্মদিনে দেশে থাকবেন না। তাতে কী? তিন দিন আগে থেকেই বিশেষ দিনের উদ্‌যাপন শুরু পরীমণির। ২৪ অক্টোবর কী কী পরিকল্পনা করেছেন নায়িকা?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৫ ১৮:১৮
অভিনেত্রী পরীমণি কী চমক পেলেন জন্মদিনে?

অভিনেত্রী পরীমণি কী চমক পেলেন জন্মদিনে? ছবি: সংগৃহীত।

এখনও তিন দিন বাকি। ২৪ অক্টোবর অভিনেত্রী পরীমণির জন্মদিন। বিশেষ দিন উপলক্ষে নায়িকার নিজের যত না উত্তেজনা থাকে, তাঁর চারপাশের সবাই এই দিনটা নিয়ে আরও বেশি করে ভাবে। সেই প্রমাণই আবার মিলল সমাজমাধ্যমে।

Advertisement

জন্মদিনে দেশে থাকবেন না। তাই আগে থেকে সবটা পরিকল্পনা করেছিলেন নায়িকার কাছের ভাই। কর্মসূত্রে আলাপ। কিন্তু রূপটানশিল্পী অর্ক যে কবে তাঁর পরিবারের এক সদস্য হয়ে উঠেছেন, তা নিজেই বুঝতে পারেননি অভিনেত্রী। জন্মদিনের আগে তাই অর্কর কাণ্ড দেখে আবেগপ্রবণ হয়ে পড়লেন অভিনেত্রী।

পরীমণির জন্মদিনের উদ্‌যাপন।

পরীমণির জন্মদিনের উদ্‌যাপন। ছবি: সংগৃহীত।

চারিদিকে আলোর রোশনাই। নায়িকার অপেক্ষায় সবাই। ঘিরে রঙা সালোয়ার, খোঁপায় বেলফুলের মালা দিয়ে এলেন ‘বার্থডে গার্ল’। ভাবেননি তাঁর জন্য এত আয়োজন হবে। নায়িকা লেখেন, “২৪ অক্টোবর আমার জন্মদিন। গতকাল রাতেই সেলিব্রেট করে ফেলল অর্ক। কারণ আমি এ বার জন্মদিনে দেশে থাকছি না।” পারিবারিক বন্ধনও তাঁদের দৃঢ় হয়েছে সময়ের সঙ্গে। তাই চমকে দিয়ে দিদির জন্য বিশেষ আয়োজন করলেন পরীমণির আদরের ভাই অর্ক।

নায়িকা যোগ করেন, “অর্ক ভাইয়ের মতো। ওর অনেক আবদার থাকে আমার কাছে। তেমনি এক আবদারে গত কাল রাতে ওর বাসায় যেতে হয়েছে আমাকে। গিয়ে দেখি এই অবস্থা! আমি এত খুশি হয়ে গেছি রে অর্ক! আমি সারাজীবন তোদের সঙ্গে নিয়ে আমার জীবনের আনন্দ উদযাপন করতে চাই।” জন্মদিন পালনের ছবিতে নায়িকার দুই সন্তানকে দেখতে না পেয়ে, খুদেদের খোঁজ নিয়েছে অনেকেই। জন্মদিন উপলক্ষে কী কী পরিকল্পনা করেছেন অভিনেত্রী? তা অবশ্য ক্রমশ প্রকাশ্য।

Advertisement
আরও পড়ুন