Vivaan Ghosh

হাসপাতালে ভিভান ঘোষ, হয়েছে অস্ত্রোপচার, ‘চিরসখা’ বন্ধের পরে কী হল অভিনেতার?

একের পর এক ধারাবাহিকে কাজ করে গিয়েছেন অভিনেতা ভিভান ঘোষ। তার মধ্যেই হার্নিয়া, প্রস্টেট-ব্লাডারের সমস্যা ধরা পড়ে। কিন্তু কিছুতেই নিজের চিকিৎসা করানোর সময় পাচ্ছিলেন না তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ মে ২০২৬ ১৩:৫২
অভিনেতা ভিভান ঘোষের কী হয়েছে?

অভিনেতা ভিভান ঘোষের কী হয়েছে? ছবি: সংগৃহীত।

‘বাংলা মিডিয়াম’ থেকে ‘চিরসখা’—একের পর এক ধারাবাহিকে কাজ করে গিয়েছেন অভিনেতা ভিভান ঘোষ। তার মধ্যেই হার্নিয়া, প্রস্টেট-ব্লাডারের সমস্যা ধরা পড়ে। কিন্তু কিছুতেই নিজের শুশ্রূষার সময় পাচ্ছিলেন না অভিনেতা। অবশেষে শুক্রবার অস্ত্রোপচার করিয়েছেন ভিভান। এখন কেমন আছেন অভিনেতা?

Advertisement

ভিভান বললেন, “কাজ ছাড়া আমি কখনও কিছু ভাবতে পারি না। তাই একের পর এক সুযোগ যখন পেয়েছি, সেগুলো হাতছাড়া করিনি কখনও। বার বারই ভেবেছি, এই কাজটা হয়ে গেলে অস্ত্রোপচার করিয়ে নেব। পেটে ব্যথা ছিল ঠিকই, কিন্তু চালিয়ে নিচ্ছিলাম। ধারাবাহিকের শুটিং মানেই তো দিনে অনেকগুলো ঘণ্টার বিষয়। ফলে সুযোগ হয়ে উঠছিল না। ‘চিরসখা’ বন্ধ হয়ে যাওয়ার পরে এখন অনেকটা সময় আছে হাতে। তাই ভাবলাম অস্ত্রোপচার করিয়ে নেওয়া ভাল।”

হাসপাতালের বিছানায় ভিভান।

হাসপাতালের বিছানায় ভিভান। নিজস্ব চিত্র।

অস্ত্রোপচারের পরে এখন সুস্থ আছেন অভিনেতা। আগামী এক মাস তাঁকে বাড়িতে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। তাই আপাতত বিশ্রামই নেবেন। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুর পরে বন্ধ হয়ে যায় ‘চিরসখা’। প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস্‌’-এর ধারাবাহিক ‘ভোলেবাবা পার করেগা’র শুটিং করতে গিয়েই ঘটে মর্মান্তিক ঘটনা। তার পরেই আর্টিস্ট ফোরামের বক্তব্য অনুযায়ী লীনার সংস্থার সঙ্গে কেউ কাজ না করার সিদ্ধান্ত নেন। তার পরেই রাতারাতি বন্ধ হয়ে যায় ভিভান অভিনীত ধারাবাহিক। এই ছুটিতেই অভিনেতা অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নেন।

Advertisement
আরও পড়ুন