Susmita Roy Wedding

‘ও আমার মাতৃত্বের সত্তাকে সম্মান দিয়েছে’, দ্বিতীয় বার বিয়ে করলেন সুস্মিতা, কী ভাবে হল সব পরিকল্পনা?

সবাইকে রীতিমতো চমকে দিয়ে বিয়ে সারলেন অভিনেত্রী সুস্মিতা রায়। যদিও অভিনয় নয়, এখন তিনি পুরোদমে ব্যবসার সঙ্গে যুক্ত।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৬ ১৪:০০
দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে সুস্মিতা, আবেগপ্রবণ অভিনেত্রী।

দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে সুস্মিতা, আবেগপ্রবণ অভিনেত্রী। ছবি: সংগৃহীত।

মঙ্গলবার রাত থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিনেত্রী সুস্মিতা রায়। তাঁর বিবাহবিচ্ছেদ নিয়ে বিপুল বিতর্ক হয়েছিল। সবাইকে রীতিমতো চমকে দিয়ে বিয়ে সারলেন অভিনেত্রী। যদিও অভিনয় নয়, এখন তিনি পুরোদমে ব্যবসার সঙ্গে যুক্ত। স্বামী শুভাশিস দে-এর সঙ্গে তাঁর আলাপ সেই সূত্রেই। কবে বিয়ের পরিকল্পনা করলেন সুস্মিতা?

Advertisement

আনন্দবাজার ডট কম-কে অভিনেত্রী বলেন, “তিন-চার দিনে সবটা করেছি। ৩৬ বছর বয়স হয়ে গিয়েছে। মা হওয়ার জন্য অনেকটাই। তাই আর দেরি করতে চাইনি। শুভাশিস আমার মাতৃত্বের সত্তাকে সম্মান দিয়েছে। তাই মনে হল এই মানুষটার সঙ্গে জীবন কাটানো যায়। একসঙ্গেই আমরা ব্যবসাটাকে বড় করার চেষ্টা করছি।”

১৫ মার্চ বিয়ে সেরেছেন তিনি। এই বার সব নিয়ম মেনে নতুন অধ্যায় শুরু করার পরিকল্পনা করেছেন। যদিও বিয়ের কথা প্রকাশ্যে আসার পরে তাঁর অতীত টেনে অনেক ধরনের মন্তব্য হচ্ছে। এমনকি, সমাজমাধ্যমে তাঁর অন্তঃসত্ত্বাকালীন ছবি ভাগ করা নিয়েও নেতিবাচক মন্তব্য দেখা যায়। অভিনেত্রী যোগ করলেন, “আমার জীবনে নেতিবাচকতার কোনও জায়গা নেই। দিতেও চাই না। অতীত নিয়ে যা কাটাছেঁড়াই হোক না কেন, আমি গুরুত্ব দিতে চাই না।” তাঁরা একসঙ্গে নিউটাউনে একটি ফ্ল্যাটও কিনেছেন। সেখানেই নিজের নতুন সংসার পেতেছেন অভিনেত্রী।

Advertisement
আরও পড়ুন