Prem Chopra Health Updates

চিকিৎসায় সাড়া দিচ্ছেন, অবস্থা স্থিতিশীল, কবে হাসপাতাল থেকে বাড়ি ফিরবেন প্রেম চোপড়া?

খবর, চিকিৎসকেরা আশ্বস্ত করেছেন বর্ষীয়ান অভিনেতা সম্পর্কে। তাঁদের দাবি, আগের তুলনায় অনেকটাই ভাল আছেন দাপুটে খলনায়ক।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৫ ১৯:৩১
ভাল আছেন প্রেম চোপড়া।

ভাল আছেন প্রেম চোপড়া। ছবি: সংগৃহীত।

সোমবার সন্ধ্যা থেকে দু’চোখের পাতা এক করতে পারেনি বলিউড। ধর্মেন্দ্রকে নিয়ে উদ্বিগ্ন প্রত্যেকে। দফায় দফায় তারকারা দেখতে এসেছেন তাঁকে। দমচাপা পরিস্থিতির মধ্যেই স্বস্তির খবর, আগের তুলনায় ভাল আছেন আর এক বর্ষীয়ান অভিনেতা প্রেম চোপড়া।

Advertisement

তিনিও শনিবার মুম্বইয়ের এক হাসপাতালে ভর্তি হন। সংবাদমাধ্যমকে এ খবর জানিয়েছিলেন তাঁর অভিনেতা-জামাতা বিকাশ ভল্লা। তাঁকে দেখছেন চিকিৎসকের একটি দল। নেতৃত্ব দিচ্ছেন চিকিৎসক নিতিন গোখলে। তাঁর দলের এক চিকিৎসক জলিল পার্কার মঙ্গলবার সাংবাদিকদের জানিয়েছেন, হৃদ্‌রোগ এবং ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেতা। এখন তাঁর শারীরিক অবস্থা অনেকটাই ভাল।

চিকিৎসক এ-ও জানিয়েছেন, দ্রুত অবস্থার উন্নতি হচ্ছে খলনায়কের। চিকিৎসায় সাড়া দিয়েছেন। ফলে, তাঁকে আর আইসিইউ থেকে বের করে জেনারেল ওয়ার্ডে রাখা হয়েছে। আশা, আর দু-তিন দিনের মধ্যে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। প্রেম চোপড়ার শারীরিক অবস্থার উন্নতির কথা জেনে খুশি তাঁর অনুরাগীরা। তাঁরা অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করেছেন। একই সঙ্গে খুশি বলিউডের খ্যাতনামীরাও। ছ’দশকেরও বেশি সময় ধরে রুপোলি পর্দায় রাজত্ব করে আসা খলনায়ক যাতে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন, সেই অপেক্ষায় সবাই।

Advertisement
আরও পড়ুন