Bollywood Celebrtities and Astrology

কোষ্ঠীতে ‘অশুভ’ যোগ থেকে বিয়ে, সন্তানের জন্মক্ষণ নির্ধারণ! তথাকথিত ‘গণনায়’ ভরসা কোন তারকাদের?

বিয়ের পরে কেমন কাটবে দাম্পত্য, ঝগড়াঝাঁটি বাধবে, না কি সুখে কাটবে জীবন, স্বাস্থ্য কেমন থাকবে— এ সবই বিয়ের আগে কোষ্ঠী বিচার করে দেখে নেন তাঁরা। তবে শুধু বিয়ে নয়। কেউ কেউ জীবনের বিভিন্ন অধ্যায়ে জ্যোতিষের উপরেই নির্ভর করেন। কারা এই তারকা?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ জুন ২০২৬ ১০:১৭
০১ ১৫
তারকাদের বিয়ে মানেই ধুমধাম। তাঁদের সাজপোশাক থেকে শুরু করে বিয়ের আয়োজন, নানা বিষয় নিয়ে মানুষের আগ্রহ থাকে। অনেকেই জানেন না, বহু তারকাই বিয়ের আগে একটি বিষয় যাচাই করে নেন। বিয়ের পরে কেমন কাটবে দাম্পত্য, ঝগড়াঝাঁটি বাধবে না কি সুখে কাটবে জীবন, স্বাস্থ্য কেমন থাকবে— এই সবই তাঁরা বিয়ের আগে কোষ্ঠী বিচার করিয়ে দেখে নেন। জ্যোতিষীর পরামর্শ মেনে বিয়ের পদ্ধতিতেও বদল আনেন কেউ কেউ। তবে শুধু বিয়ে নয়। কেউ কেউ জীবনের বিভিন্ন অধ্যায়ে জ্যোতিষের গণনার উপরেই বিনা প্রশ্নেই নির্ভর করেন। কারা এই তারকা?

০২ ১৫
ঐশ্বর্যা রাই বচ্চন-অভিষেক বচ্চন: ঐশ্বর্যা নাকি ‘মাঙ্গলিক’, এমনই খবর ছড়িয়েছিল। সঙ্গী ‘মাঙ্গলিক’ হলে তার কুপ্রভাব পড়ে আর এক জনের উপর— এই বিশ্বাস থেকেই বিয়ের আগে তাঁরা জ্যোতিষীর পরামর্শ নিয়েছিলেন। জ্যোতিষীর কথা মেনে বেশ কিছু বিশেষ আচারও নাকি পালন করেছিলেন তাঁরা।

০৩ ১৫
অক্ষয় কুমার-টুইঙ্কল খন্না: টুইঙ্কল নিজেই জানিয়েছিলেন এক সাক্ষা‌ৎকারে, তাঁর বাবা রাজেশ খন্নার পরিচিত এক জ্যোতিষী নাকি আগেই ভবিষ্যদ্বাণী  করেছিলেন যে, তিনি নাকি অক্ষয় কুমারকেই বিয়ে করবেন। তাঁদের বিয়ের সময়েও পারিবারিক কোষ্ঠী মেলানো হয়েছিল এবং জ্যোতিষীর পরামর্শ মেনেই সবটা করা হয়েছিল।

০৪ ১৫
ক্যাটরিনা কইফ-ভিকি কৌশল: এই দুই তারকাও জ্যোতিষে বিশ্বাসী বলে শোনা যায়। দু’জনের জন্ম তারিখই ১৬। এই সংখ্যার ১ ও ৬ যোগ করলে দাঁড়া ৭। বিয়ের তারিখ থেকে বেশ কিছু রীতি নিয়ে নাকি তাঁরা জ্যোতিষীর পরামর্শ নিয়েছিলেন বলে শোনা যায়। উল্লেখ্য, ক্যাটরিনা ও ভিকির সন্তানের জন্মতারিখও ৭। তবে ক্যাটরিনা ও ভিকির বিয়ে হয়েছিল ২০২১ সালের ৯ ডিসেম্বর। এই ৯ সংখ্যাকে নাকি ভিকির পরিবার বিশেষ ভাবে গুরুত্ব দেয়। যদিও এই নিয়ে কখনও তারকাদম্পতি কোনও মন্তব্য করেননি। সংখ্যার মিল মিলিয়ে জল্পনা তৈরি করেছেন তাঁদের অনুরাগীরা।

০৫ ১৫
শিল্পা শেট্টী-রাজ কুন্দ্রা: জ্যোতিষ ও বাস্তুতে বিশ্বাস করেন শিল্পা শেট্টী। রাজ কুন্দ্রাকে বিয়ের আগেও জ্যোতিষীদের পরামর্শ নিয়েছিলেন এবং কোষ্ঠী বিচার করেছিলেন বলে শোনা যায়। জ্যোতিষীর পরামর্শ মেনেই বিভিন্ন আচার ও বিয়ের দিনক্ষণ সব ঠিক করেছিলেন তারকাদম্পতি।

০৬ ১৫
দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংহ: ২০১৮ সালে ইতালির লেক কোমোতে রাজকীয় কায়দায় বিয়ে করেছিলেন দীপিকা ও রণবীর। সেই সময়ে খবর ছড়িয়েছিল, দীপিকার কোষ্ঠীতে কিছু গ্রহ সম্পর্কিত সমস্যা ছিল। জ্যোতিষীর পরামর্শ মেনে সেই সমস্যা কাটানো হয়েছে বলেও শোনা গিয়েছিল। তবে এই নিয়ে দীপিকা বা রণবীর কখনও নিজেরা কোনও মন্তব্য করেননি।

০৭ ১৫
প্রিয়ঙ্কা চোপড়া ও নিক জোনাস: ভিন্‌ধর্মী বিয়ে। কিন্তু শোনা যায়, প্রিয়ঙ্কার মা মধু চোপড়া নাকি জ্যোতিষ ও সংখ্যাতত্ত্বে বিশেষ ভাবে বিশ্বাসী। তাঁর কথাতেই নাকি প্রিয়ঙ্কা ও নিক শেষ পর্যন্ত কোষ্ঠী মিলিয়েছিলেন। শোনা যায়, কোষ্ঠী মিলিয়েই জ্যোতিষী তাঁদের সাত পাক ঘোরার শুভ মহরৎ নির্ধারণ করে দিয়েছিলেন। প্রিয়ঙ্কা নিজে আধ্যাত্মিকতায় বিশ্বাসী। তবে জ্যোতিষ নিয়ে সরাসরি কখনও কিছু মন্তব্য করেননি কখনও।

০৮ ১৫
অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন: জ্যোতিষে বরাবর বিশ্বাস রাখেন অমিতাভ। তাঁর আঙুলেও রয়েছে একটি নীলা, যা জ্যোতিষীর পরামর্শ মেনেই তিনি পরেছেন। তবে শোনা যায়, তাঁর ও জয়া বচ্চনের কোষ্ঠী মেলানোর পরে খুব ভাল ফল আসেনি। কিন্তু তার পরেও তাঁরা কয়েক যুগ একসঙ্গে কাটিয়েছেন। তবে জীবনের অন্য সিদ্ধান্ত বিগ-বি নাকি জ্যোতিষ মেনেই নেন।

০৯ ১৫
রাজেশ খন্না ও ডিম্পল কাপাডিয়া: ১৯৭৩ সালে যখন তাঁদের বিয়ে হয়, তখন রাজেশ খন্না ছিলেন দেশের সবচেয়ে বড় তারকাদের এক জন। অন্য দিকে, ডিম্পলের বয়স তখন মাত্র ১৬ বছর। বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল যে, সেই সময়ের প্রচলিত পারিবারিক রীতি অনুযায়ী বিয়ের আগে দুই পরিবারের পক্ষ থেকে জ্যোতিষীদের পরামর্শ নেওয়া হয়েছিল। কোষ্ঠী মেলানো এবং বিয়ের জন্য শুভ দিন ও সময় নির্ধারণের বিষয়েও আলোচনা হয়েছিল বলে দাবি করা হয়। তবে দম্পতি কখনও প্রকাশ্যে এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করেননি।

১০ ১৫
রজনীকান্ত ও লতা রজনীকান্ত: তাঁদের বিয়ে হয়েছিল ১৯৮১ সালে দক্ষিণ ভারতীয় রীতি মেনে। রজনীকান্ত বরাবরই আধ্যাত্মিকতা ও ধর্মীয় বিশ্বাসের জন্য পরিচিত। বিভিন্ন সূত্রই সেই সময়ে দাবি করেছিল যে, তাঁদের বিয়েতে পরিবারের সদস্যেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং সমস্ত আচার-অনুষ্ঠান প্রথা মেনেই বিয়ে সম্পন্ন হয়েছিল। দক্ষিণ ভারতের বহু পরিবারে বিয়ের আগে কোষ্ঠী মেলানো, শুভ দিন ও লগ্ন নির্ধারণ করা একটি সাধারণ প্রথা। তাই রজনীকান্ত ও লতা রজনীকান্তের বিয়ের ক্ষেত্রেও এই ধরনের রীতি অনুসরণ করা হয়ে থাকতে পারে বলে মনে করা হয়। তবে প্রকাশ্যে এই নিয়ে তারকা কখনও কিছু বলেননি।

১১ ১৫
রাম চরণ -উপাসনা: বহু বছরের বন্ধুত্ব ও সম্পর্কের পরে বিয়ে করেছিলেন রাম চরণ ও উপাসনা। বিয়েতে জ্যোতিষের পরামর্শ বা কোষ্ঠী বিচার নিয়ে সেই ভাবে কিছু প্রকাশ্যে আসেনি ঠিকই। কিন্তু শোনা যায়, দম্পতি নাকি জ্যোতিষে বিশ্বাসী। এমনকি, ২০২৬-এ যমজ সন্তানের জন্মের আগেও জ্যোতিষীর থেকে বিভিন্ন পরামর্শ নিয়েছিলেন। জ্যোতিষীই নাকি ঠিক করে দিয়েছিলেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময়।

১২ ১৫
দিব্যাঙ্কা ত্রিপাঠী-বিবেক দহিয়া: ২০১৬ সালে হিন্দু রীতি মেনে সম্পন্ন হয় তাঁদের বিয়ে। যদিও বিয়ের আগে জ্যোতিষীর পরামর্শ নেওয়ার কোনও নিশ্চিত তথ্য নেই। তবে বিবেক দহিয়া এক সাক্ষাৎকারে দাবি করেছিলেন যে, কৈশোরে এক জ্যোতিষী নাকি বলেই দিয়েছিলেন, ভবিষ্যতে তিনি এক জন অভিনেত্রীকেই বিয়ে করবেন। শোনা যায়, জীবনের বিভিন্ন ক্ষেত্রেই জ্যোতিষ মানেন দিব্যাঙ্কা।

১৩ ১৫
করিশ্মা তন্না-বরুণ বঙ্গেরা: সম্পর্কের সামঞ্জস্য, বিয়ের উপযুক্ত সময় এবং ব্যক্তিগত বিষয় নিয়ে পরামর্শ করতে খ্যাতনামা জ্যোতিষীদের সঙ্গে আলোচনা করেছিলেন করিশ্মা। পরামর্শ মেনেই ২০২২ সালে বিয়ে করেছিলেন বলে শোনা য়ায়। তবে শুধু বিয়ে নয়। জীবনের অন্য গুরুত্বপূর্ণ বিষয়ও জ্যোতিষ মেনেই করেন বলে শোনা যায়।

১৪ ১৫
একতা কপূর: নিজে বিয়ে করেননি। তবে জ্যোতিষের প্রসঙ্গে তাঁর নাম উঠে আসেই। সংখ্যাতত্ত্বেও অগাধ বিশ্বাস প্রযোজক-পরিচালকের। ভারতীয় ছোটপর্দার জগতের অন্যতম সফল প্রযোজক একতা। তিনি প্রকাশ্যেই জ্যোতিষশাস্ত্র ও সংখ্যাতত্ত্বে বিশ্বাসের কথা বলেছিলেন। একটা সময়ে তাঁর ধারাবাহিকের অদ্যাক্ষর থাকত ‘ক’। এ ছাড়াও ধারাবাহিকের সময়ও জ্যোতিষ মেনেই নির্ধারণ করতেন।  ব্যক্তিগত সিদ্ধান্তের ক্ষেত্রেও জ্যোতিষী ও সংখ্যাতত্ত্ববিদদের পরামর্শ নেন বলে বহু সাক্ষাৎকারে জানিয়েছেন।

১৫ ১৫
কর্ণ জোহর: তিনিও বিয়ে করেননি। কিন্তু প্রযোজক ও পরিচালক হিসাবে সফল। কর্ণ একাধিক সাক্ষাৎকারে স্বীকার করেছেন যে, তিনি মাঝে মাঝেই জ্যোতিষীদের সঙ্গে পরামর্শ করেন। কেরিয়ার ও ব্যক্তিগত জীবনের কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রেও তিনি এই পরামর্শ নিয়েছেন বলে জানা যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি