About Trisha Krishnan

তৃষা শৌখিন? খুব রোম্যান্টিক? বিজয়ের আলোচিত প্রেমিকার বাংলোর ছবি প্রকাশ্যে আসতেই গুঞ্জন

নিজেকে যেমন সাজাতে ভালবাসেন, অন্দরমহলকে একই ভাবে সাজিয়ে রাখেন বিজয় তলপতির আলোচিত প্রেমিকা। প্রকাশ্যে তাঁর বাংলোর অন্দরসজ্জা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ মে ২০২৬ ১৫:৩৪
তৃষা কৃষ্ণন।

তৃষা কৃষ্ণন। ছবি: ইনস্টাগ্রাম।

কোনও দেওয়াল হালকা কমলা। কোনও দেওয়ালে মেটে রঙের আভা। রয়েছে বাদামি এবং সোনালির হালকা শেডও। দক্ষিণী তারকা বিজয় তলপতির আলোচিত প্রেমিকা তৃষা কৃষ্ণনের ১০ কোটি টাকার বাংলোর অন্দরসজ্জা নাকি এ রকমই। সঙ্গে রকমারি উজ্জ্বল রঙের ফুল!

Advertisement
তৃষার অন্দরমহলে ফুলের জলসা।

তৃষার অন্দরমহলে ফুলের জলসা। ছবি: ইনস্টাগ্রাম।

সম্প্রতি প্রকাশ্যে ‘করুপ্পু’-খ্যাত তারকার অন্দরসজ্জার কিছু ছবি। তার পরেই ফিসফাস শুরু, তৃষা কি রোম্যান্টিক মনের? খুবই শৌখিন? তাই বুঝি প্রকৃতি আর পেলব রঙের সহবাসে সাজিয়েছেন তাঁর বাংলো। খবর, যেখানে তিনি, তাঁর পরিবার এবং পোষ্য ইজ়ি থাকেন। প্রসঙ্গত, পোষ্যের জন্মদিন পালন করবেন বলে, বাংলোর পিছনে একটি খোলামেলা জায়গা বানিয়েছিলেন। সেটিই নাকি তাঁর পোষ্যের খেলার জায়গা।

বাড়িতে পোষ্য ইজ়ির জন্মদিন।

বাড়িতে পোষ্য ইজ়ির জন্মদিন। ছবি: ইনস্টাগ্রাম।

জলসা, মন্নত, গ্যালাক্সি। যথাক্রমে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সলমন খানের বাংলো এবং অ্যাপার্টমেন্টের ছবি অনেক দিন ধরেই সমাজমাধ্যমে ভাইরাল। সাধারণের প্রচণ্ড কৌতূহল, তারকাদের দিনযাপন, তাঁদের আস্তানা নিয়ে। সেই তালিকায় জুড়ে়ছে তৃষার নামও। দক্ষিণী তারকা অভিনেতা এবং তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন এর নেপথ্য কারণ। তৃষাকে রাতারাতি আলোচনায় এনেছে তাঁদের রসায়ন। তার উপরে অভিনেত্রীর জন্মদিনের দিন ভোটে জিতেছেন বিজয়। সব মিলিয়ে তাই তাঁকে ঘিরে সাধারণের কৌতূহল চরমে।

তৃষার পোশাকের আলমারি।

তৃষার পোশাকের আলমারি। ছবি: ইনস্টাগ্রাম।

তৃষার অন্দরমহলে পা রাখলে আর কী দেখা যাবে? ফুলের পাশাপাশি নানা ধরনের শিল্পকর্মের প্রতিও শখ তাঁর। তাই প্রতিটি ঘরে রয়েছে নানা প্রদেশের মূর্তি, ছবি এবং হাতের কাজ। এছাড়াও রয়েছে একটি বিশেষ আলমারি। ওই আলমারি দামি পোশাক আর শৌখিন ব্যাগে ঠাসা। রয়েছে শারীরচর্চার জন্য জিম। ওই ঘরের মেঝে কাঠের। খবর, পোষ্যকে নিয়ে এখানেই নিয়মিত শারীরচর্চা করেন অভিনেত্রী।

বাড়ির আনাচেকানাচে ফুল।

বাড়ির আনাচেকানাচে ফুল। ছবি: ইনস্টাগ্রাম।

তৃষার ঘরের আরও একটি বৈশিষ্ট্য, প্রতিটি ঘরে উজ্জ্বল আলোর ব্যবস্থা। ঘরগুলো বড় এবং উজ্জ্বল দেখাতেই এই আয়োজন। এ ভাবেই হালকা রং, উজ্জ্বল ফুল, শিল্পকর্ম আর ঝকঝকে আলোয় সাজানো বাংলোটি বলিউডের যে কোনও তারকার বহুমূল্য বাড়ির সঙ্গে পাল্লা দিতে প্রস্তুত।

Advertisement
আরও পড়ুন