বিবাহিত থাকাকালীন তানিয়াকে মেসেজ চহলের। ছবি: সংগৃহীত।
২০২৫ সালে নৃত্যপ্রশিক্ষক ধনশ্রী বর্মার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় যুজ়বেন্দ্র চহলের। বিচ্ছেদের পর ধনশ্রী নিজেই জানিয়েছেন, বিয়ের দু'মাসের মধ্যে প্রতারণা করেন চহল। দিনকয়েক আগে বাঙালি অভিনেত্রী তানিয়া চট্টোপাধ্যায়ের ছবিতে চহলের করা গোপন মেসেজ নিয়ে তুঙ্গে ওঠে বিতর্ক। এ বার তানিয়া জানালেন আরও এক চাঞ্চল্যকর তথ্য।
দিনকয়েক আগে সাংবাদিকদের সামনে তানিয়া বলেন, “চহল আমাকে মেসেজ করেছেন। উনি বলেছেন, ‘‘আপনি মিষ্টি দেখতে।” এ কথা বলে নিজের ফোন সাংবাদিকদের ক্যামেরার সামনে ধরেন তানিয়া। সেখানে দেখা যায়, তানিয়ার কয়েকটি ছবি দিয়ে তাঁর ইনবক্সে মন্তব্য করেছেন চহল। সেই মন্তব্য প্রকাশ্যে দেখিয়ে দেন তানিয়া। এর পরে তানিয়ার দাবি, চহলের সহকারী দলের তরফ থেকে তিনি মেসেজ পান। চহলের পাঠানো মেসেজ মুছে দেওয়ার জন্য নাকি তানিয়ার উপর চাপও সৃষ্টি করা হয়েছিল।
সম্প্রতি তানিয়া এক সাক্ষাৎকারে জানান, ওই দুটো মেসেজ ছাড়া চহলের সঙ্গে কোনও অন্য ধরনের কথা হয়নি তাঁর। আসলে তিনি নাকি চহলকে চিনতেনই না। লোকেরা ওই দুটো মেসেজ নিয়ে এত বড় একটা ব্যপার তৈরি করে ফেলে। পাশপাশি তানিয়া বলেন, ‘‘আমাকে এখন অনেকেই বলছেন, ওই মেসেজেগুলো চহল যখন করেছিলেন, তখন তিনি বিবাহিত ছিলেন।’’ তবে চহলের ওই মেসেজ প্রকাশ্যে আনায় নাকি বদনাম হচ্ছে তানিয়ার। অভিনেত্রীর দাবি, চহলের সব ঠিক আছে এবং এত কিছুর পর তিনি তানিয়ার বিরুদ্ধে মানহানির মামলাও করছেন।