Disha Patani

দিশা পটানীর বাড়ির সামনে গুলি চালানোর ঘটনায় গ্রেফতার বিশ্নোই-ঘনিষ্ঠ, এ বার তদন্তে নয়া মোড়!

১২ সেপ্টেম্বর মধ্যরাতে গুলি চলে অভিনেত্রী দিশার বরেলীর বাড়ি লক্ষ্য করে। এ বার সেই ঘটনায় উঠে এল নয়া তথ্য।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৩৮
দিশা পটানী।

দিশা পটানী। ছবি: সংগৃহীত।

গত বছর সেপ্টেম্বর মাসে বরেলীতে দিশা পটানীর বাড়ির সামনে গুলি চলেছিল। ঘটনায় দুষ্কৃতীরা শাস্তি পাবে, আশ্বাস দিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কথা রেখে, ইতিমধ্যেই দুই দুষ্কৃতীকে গুলিতে ঝাঁঝরা করেছে যোগী সরকারের পুলিশ। গ্রেফতার করা হয় তিন জনকে। এ বার ওই ঘটনার সঙ্গে জড়িত লরেন্স বিশ্নোই-এর ঘনিষ্ঠ মেহফুজ় ওরফে ববি কবুতরকে গ্রেফতার করল দিল্লি পুলিশ।

Advertisement

দিল্লি-গুরগাঁও সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করা হয়ে ববিকে। মূলত উত্তর-পূর্ব দিল্লিতে বসেই পুরোটা চালনা করতেন ববি। কেবল দিশার বাড়িতে গুলিবর্ষণের ঘটনাই নয়, এই ববি একাধিক খ্যাতনামী ব্যক্তিত্বদের খুনের দায়ে অভিযুক্ত। নাদিম ব্রাদার্স খুনের ঘটনাতেও নাম জড়িয়েছিল তার। শোনা যাচ্ছে, ববি নিজে দিশার বাড়ি লক্ষ্য করে গুলি না-চালালেও দুষ্কৃতীদের আগ্নেয়াস্ত্র সরবরাহ করেছিল বলে খবর। প্রতিটি আগ্নেয়াস্ত্রই নাকি বিদেশ থেকে সংগৃহীত। বুধবার সকালে পুলিশের জালে ধরা পড়ে ববি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

১২ সেপ্টেম্বর মধ্যরাতে গুলি চলে অভিনেত্রীর বাড়ি লক্ষ্য করে। অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি এসে ১০ থেকে ১২ রাউন্ড গুলি চালিয়েছিল বলে খবর। ঘটনার দায় স্বীকার করেছিল কুখ্যাত গ্যাংস্টার গোল্ডি ব্রার। তাদের দাবি, দিশার দিদি খুশবু পটানী হিন্দু ধর্মের অসম্মান করেছেন। তার পরেই দিশার পরিবারকে নিজেই ফোন করে নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছিলেন যোগী আদিত্যনাথ।

Advertisement
আরও পড়ুন