Hina Khan

এখনও ক্যানসারমুক্ত হওয়ার ঘোষণা করেননি! এর মধ্যেই অন্তঃসত্ত্বা হিনা খান?

হিনার ভাগ করে নেওয়া ছবিতে তিনি একটি সালোয়ার কামিজ় পরে আছেন। কিন্তু অনুরাগীদের দাবি, তিনি ওড়না দিয়ে স্ফীতোদর ঢাকার চেষ্টা করছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৪০
মা হতে চলেছেন হিনা?

মা হতে চলেছেন হিনা? ছবি: সংগৃহীত।

২০২৪ সালে ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর দিয়েছিলেন হিনা খান। নিজেকে শক্ত রেখে কঠিন অসুখের সঙ্গে লড়াই করেছেন অভিনেত্রী। অনুরাগীরাও তাঁর আরোগ্য কামনা করে চলেছেন। অসুস্থতার মধ্যেই প্রেমিক রকি জয়সওয়ালকে বিয়ে করেন হিনা। এর মধ্যেই জল্পনা, অভিনেত্রী কি অন্তঃসত্ত্বা? কী ভাবে খবর ছড়াল?

Advertisement

ছোট পর্দার অনুষ্ঠান ‘পতি পত্নী অউর পঙ্গা’য় প্রায়ই উপস্থিত থাকেন হিনা ও রকি। সেখানেই নাকি ইঙ্গিত মিলেছে, হিনার কোলে আসছে প্রথম সন্তান। এই অনুষ্ঠানের সঞ্চালক মুনব্বর ফারুকী। তিনি হঠাৎই সন্তান সম্পর্কিত নানা পরামর্শ দিতে থাকেন হিনাকে। এ দেখেই অভিনেত্রীর অনুরাগীদের অনুমান, হিনা মা হতে চলেছেন। তবে হিনার তরফ থেকে এমন কোনও ঘোষণা হয়নি এখনও।

এখানেই শেষ নয় জল্পনা। রবিবার সন্ধেয় হিনা কিছু ছবি ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে। সেই ছবিতে তিনি একটি সালোয়ার কামিজ় পরে আছেন। কিন্তু অনুরাগীদের দাবি, তিনি ওড়না দিয়ে স্ফীতোদর ঢাকার চেষ্টা করছেন।

উল্লেখ্য, ক্যানসারের সঙ্গে লড়াই কেমন ছিল, তা একাধিক বার জানিয়েছেন হিনা। হাসপাতাল থেকে তিনি লিখেছিলেন, ‘‘খুব কষ্ট সহ্য করতে হচ্ছে। প্রতিটা সেকেন্ড যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছি। তবু আমি বলছি, ভাল আছি।’’

প্রথম যখন ক্যানসারের কথা জেনেছিলেন, মনের অবস্থা কী হয়েছিল? হিনা বলেছিলেন, “আমরা বিষয়টাকে যতটা সহজ দেখাই, অতটাও সহজ নয়। আমার ক্ষেত্রেও তা-ই হয়েছিল। যখন প্রথম ক্যানসারের কথা জানতে পারি, সে সময়ে নিজেকে ঠান্ডা রাখার চেষ্টা করেছিলাম। ভেঙে পড়িনি। বরং অর্ডার করেছিলাম নিজের প্রিয় খাবার। ফালুদা খেতে আমি খুব ভালবাসি। সেটাই অর্ডার করে খেয়েছিলাম। আমার বাকি যাত্রা তো সবারই জানা।”

Advertisement
আরও পড়ুন