farhan akhtar

Farhan Akhtar: চলতি বছরেই বিয়ে করছেন ফারহান-শিবানী? গুঞ্জনে তোলপাড় বলিউড

বলিউডের অন্দরের খবর, মার্চ মাসে বিয়ে সারবেন ফারহান-শিবানী। মুম্বইয়ের এক বিলাসবহুল হোটেলে হবে রাজকীয় অনুষ্ঠানের আয়োজন।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২২ ১৬:১৩
বিয়ে করছেন ফারহান-শিবানী।

বিয়ে করছেন ফারহান-শিবানী।

২০২২-এ ফের বিসমিল্লার সানাইয়ের সুর উঠবে বলিউডে। বছরের শুরুতেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেতা-পরিচালক ফারহান আখতার। প্রেমিকা শিবানী ডান্ডেকরের সঙ্গে নতুন অধ্যায় শুরু করবেন বলে পরিকল্পনা করে ফেলেছেন জাভেদ-পুত্র।

বলিউডের অন্দরের খবর, মার্চ মাসেই বিয়ে সারবেন তাঁরা।মুম্বইয়ের এক বিলাসবহুল হোটেলে হবে রাজকীয় অনুষ্ঠানের আয়োজন। কিন্তু দেশে করোনা আক্রান্তের সংখ্যা ফের লাফিয়ে বাড়ায় খুব কম সংখ্যক অতিথিকে নিয়ে আনন্দে মাতবেন তাঁরা। নিমন্ত্রিতদের তালিকায় থাকবেন শুধুমাত্র আত্মীয়-পরিজন এবং ঘনিষ্ঠ বন্ধুরা। বিশেষ দিনে সব্যসাচী মুখোপাধ্যায়ের তৈরি পোশাকে সেজে উঠবেন বর-কনে।

Advertisement

প্রথম স্ত্রী অধুনার সঙ্গে বিচ্ছেদের পর মডেল-সঞ্চালিকা শিবানীর প্রেমে পড়েন ফারহান। বেশ কিছু বছর ধরে এক সঙ্গে থাকেন তাঁরা। এ বার নতুন সংসার শুরুর পালা। কিন্তু করোনার কারণে বিয়ে পিছিয়ে দিতে রাজি নন তাঁরা। বরং সব সাবধানতা মেনেই জীবনের নতুন অধ্যায়ে পা রাখবেন ফারহান-শিবানী।

Advertisement
আরও পড়ুন