Imtiaz Ali on Ranbir Kapoor

রণবীরের ‘রাম’ হওয়া নিয়ে বিস্তর বিতর্ক! অভিনেতা কি পারবেন চরিত্র তুলে ধরতে? কী জানালেন ইমতিয়াজ়

‘রকস্টার’ ও ‘তমাশা’— ইমতিয়াজ়ের এই দুই ছবিতে অভিনয় করেছিলেন রণবীর। তাই অভিনেতাকে খুব কাছ থেকে চেনেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ জুন ২০২৬ ১৫:৫৭
filmmaker Imtiaz Ali says that Ranbir Kapoor is perfect as Ram

রণবীরের রাম চরিত্র নিয়ে আশা রয়েছে ইমতিয়াজ়ের? ছবি: সংগৃহীত।

রাম হচ্ছেন রণবীর কপূর। তাঁর রাম হওয়া নিয়ে বিস্তর বিতর্ক হচ্ছে। কিন্তু পরিচালক ইমতিয়াজ় আলির মতে, রামের চরিত্রের জন্য রণবীর যথাযথ অভিনেতা। ‘রকস্টার’ ও ‘তমাশা’— ইমতিয়াজ়ের এই দুই ছবিতে অভিনয় করেছিলেন রণবীর। তাই অভিনেতাকে খুব কাছ থেকে চেনেন তিনি। তাঁর বিশ্বাস, রণবীর অভিনীত রাম বহু দিন মনে থেকে যাবে দর্শকের।

Advertisement

রণবীরের প্রশংসায় ইমতিয়াজ় বলেন, “ও অভিনেতা হিসাবে যে কোনও চরিত্র তুলে ধরতে পারে। ভিন্ন ধরনের চরিত্র করা উচিত ওর। ও সহজেই চরিত্র হয়ে উঠতে পারে। নিখাদ অভিনেতা বলতে যা বোঝায়, রণবীর তা-ই। আমি খুশি যে, ও রামের চরিত্রে অভিনয় করছে। ও চরিত্রকে জীবন্ত করে তুলতে পারে।”

রামের বেশে রণবীরকে দেখার জন্য অধীর আগ্রহ করে আছেন ইমতিয়াজ়। এই চরিত্র রণবীরের অভিনয় জীবনে উন্নতি নিয়ে আসবে বলেও তাঁর বিশ্বাস। পরিচালকের বক্তব্য, “আমি নিশ্চিত, ও রাম হিসাবে যথার্থ অভিনয় করবে।”

উল্লেখ্য, নীতেশ তিওয়ারি পরিচালনা করছেন এই ছবির। ৪ হাজার কোটি টাকা দিয়ে তৈরি হচ্ছে নমিত মলহোত্র প্রযোজিত এই ছবি। দু’টি পর্বে মুক্তি পাবে। প্রতি পর্বের জন্য ৭৫ কোটি টাকা করে পারিশ্রমিক নিচ্ছেন রণবীর। অর্থাৎ মোট ১৫০ কোটি টাকা পাবেন। সীতার চরিত্রে অভিনয় করছেন সাই পল্লবী।

রাবণের চরিত্রে অভিনয় করছেন দক্ষিণী তারকা যশ। তিনি দু’টি ভাগের জন্য মোট ১০০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন। সীতার চরিত্রে ইতিমধ্যেই সাই পল্লবীর ‘লুক’ ফাঁস হয়েছে শুটিং সেট থেকে। তিনি দু’টি ভাগের জন্য পাচ্ছেন মোট ১২ কোটি টাকা।

Advertisement
আরও পড়ুন