Deepika Padukone

মা হওয়ার পরে দিনে আট ঘণ্টা করে কাজের দাবি দীপিকার! দাম্পত্যজীবনের কোন টোটকা দিলেন করিনা?

মা হওয়ার পরে দিনে আট ঘণ্টার বেশি কাজ না করার শর্ত রেখেছেন দীপিকা। ফলে একাধিক কাজ হাতছাড়া হয়েছে তাঁর। বড় অঙ্কের পারিশ্রমিকের প্রস্তাব এলেও নাকি তা ফিরিয়ে দিয়েছেন দীপিকা। এ প্রসঙ্গে কী মত করিনার?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৬ ১৫:০২
দীপিকাকে উপদেশ দিলেন করিনা!

দীপিকাকে উপদেশ দিলেন করিনা! ছবি: সংগৃহীত।

দিনে আট ঘণ্টা কাজের কথা বলে গত কয়েক মাস ধরে আলোচনায় দীপিকা পাড়ুকোন। মা হওয়ার পর থেকে এই শর্ত রেখেছেন তিনি। ফলে একাধিক কাজ হাতছাড়া হয়েছে তাঁর। বড় অঙ্কের পারিশ্রমিকের প্রস্তাব এলেও নাকি তা ফিরিয়ে দিয়েছেন দীপিকা। নিজের সিদ্ধান্তে অনড় তিনি। তাঁর পক্ষ বা বিপক্ষে হয়েছে বিস্তর আলোচনা। এ বার দীপিকার পক্ষ নিলেন করিনা কপূর খান।

Advertisement

করিনা নিজেও দুই সন্তানের মা। তবে সন্তান হওয়া মানেই যে কেরিয়ারের ইতি, নায়িকাদের নিয়ে এমন ধারণার উল্টো পথে হাঁটেন তিনি। অন্তঃসত্ত্বা অবস্থায় হোক কিংবা মা হওয়ার পরে কাজে ফেরা, সবই করেছেন করিনা। যদিও আট ঘণ্টা কাজের দাবি রাখেননি তিনি। কিন্তু, এ বার দীপিকার প্রসঙ্গে তিনি বলেন, ‘‘একজন নারী হিসাবে যদি আপনি আপনার সন্তানকে সময় দিতে চান, তা হলে কর্মক্ষেত্রে সেই দাবি রাখার স্বাধীনতা থাকা উচিত। আমি নির্দিষ্ট সময় ধরে কাজ করতে পারি, এটা বলার স্বাধীনতা থাকা দরকার। তবে, কোনও কাজ শুরুর আগেই তা বলে দেওয়া উচিত!’’

করিনার নিজের জীবনের অভিজ্ঞতার সঙ্গে তুলনা টেনে জানান, ‘বাকিংহাম মার্ডাস’-এর শুটিংয়ের জন্য তাঁকে ৩৫ দিন লন্ডনে থাকতে হত। কিন্তু তার মাঝে দীপাবলি থাকায়, সেই সময়টা বাড়ি ফিরে আসার দাবি জানান তিনি। তাঁর ছবির নির্মাতারা সহযোগিতা করেন বলেই জানান করিনা। অভিনেত্রীর কথায়, ‘‘আমি যখন শুটিংয়ে ব্যস্ত থাকি, তখন বাচ্চাদের সঙ্গে সইফ থাকে। আসলে দাম্পত্যজীবনে স্বামী-স্ত্রীর একে অপরকে সহযোগিতা করা প্রয়োজন। বাচ্চাদের একা ফেলে তো কেউই চলে যেতে পারে না।’’

Advertisement
আরও পড়ুন