Monalisa Wedding

ভাইয়ের সঙ্গে বিয়ের জন্য জোরাজুরি? স্বামী ফরমানকে নিয়ে মুখ খুললেন মহাকুম্ভের মোনালিসা

মোনালিসার বিয়েকে ‘লভ জিহাদ’-এর তকমা দিয়েছেন অনেকে। আক্রমণের শিকার হচ্ছেন তাঁর স্বামী। অবশেষে মা-বাবার বিরুদ্ধে মুখ খুললেন মোনালিসা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ মার্চ ২০২৬ ১৮:৩০
Mahakumbh Girl Monalisa Opens Up Why She Marry Farman khan

কেন ফরমানকে বিয়ে করলেন মোনালিসা? ছবি: সংগৃহীত।

বুধবার তিরুঅনন্তপুরমে পুলিশি পাহারায় বিয়ে হল মহাকুম্ভের মোনালিসার। ছ’মাস আগে সমাজমাধ্যমে আলাপ হওয়া ফরমান খানকে জীবনসঙ্গী করলেন তিনি। ভিন্‌ধর্মের যুবককে পছন্দ করায় বাড়ির বাধার মুখে পড়েন বলে দাবি করেন। ইতিমধ্যেই তাঁদের বিয়েকে ‘লভ জিহাদ’-এর তকমা দিয়েছেন অনেকে। আক্রমণের শিকার হচ্ছেন ফরমান। অবশেষে মা-বাবার বিরুদ্ধে মুখ খুললেন মোনালিসা।

Advertisement

জানা গিয়েছে, মোনালিসার জীবনসঙ্গী মহারাষ্ট্রের বাসিন্দা। মোনালিসা মধ্যপ্রদেশের ইনদওরের। বর্তমানে ‘নাগাম্মা’ নামে একটি মলয়ালম ছবির শুটিং করছেন মোনালিসা। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মোনালিসা যখন তাঁর জীবনসঙ্গীর কথা বাড়িতে জানান, তখন পরিবারের তরফে প্রবল আপত্তি আসে। মোনালিসার দাবি, তাঁর প্রেমের বিষয়টি জানার পরেই বাড়ির লোকেরা দ্রুত তাঁর বিয়ে দিয়ে দিতে চান অন্যত্র। এর পরে অনেক বাধা পেরিয়ে ফরমানকে বিয়ে করেন তিনি। স্বামীকে যখন সর্বত্র আক্রমণের মুখে পড়তে হচ্ছে, তখন সাংবাদিক বৈঠক করে মোনালিসা বলেন, ‘‘আমার স্বামী আমাকে বিয়ে করতে চাননি। আমিই ওঁকে জোর করি। হিন্দু ধর্ম মেনে বিয়ে হয়েছে আমাদের। তাই এই সম্পর্ককে ‘লভ জিহাদ’-এর আঙ্গিক দেবেন না।’’ মোনালিসা আরও বলেন, ‘‘আমার বাড়ির লোকেরা আমার তুতো ভাইয়ের সঙ্গে আমার বিয়ে দেওয়ার চেষ্টা করছিল। সেটা আমি মানতে পারিনি।’’ সেই কারণেই পরিবারের অমতে গিয়ে বিয়ে করেন তিনি, দাবি মোনালিসার।

প্রসঙ্গত, ২০২৫ সালে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় মোনালিসা ‘ভাইরাল’ হয়েছিলেন তাঁর চোখের সৌন্দর্যের জন্য। খুড়তুতো বোনেদের সঙ্গে মেলায় ঘুরে ঘুরে মালা বিক্রি করছিলেন তিনি। তার পর সমাজমাধ্যম প্রভাবীদের নজরে পড়েন। এর পরে তাঁর জীবনও আমূল বদলে গিয়েছে। ছবি, বিজ্ঞাপন করার জন্য একের পর এক প্রস্তাব আসতে থাকে। বলা যেতে পারে এক বছরের মধ্যে মোনালিসার জীবন যেন ১৮০ ডিগ্রি ঘুরে গিয়েছে।

Advertisement
আরও পড়ুন