Food habit of Vicky-Yami and Hrithik

হৃতিক ১৩টা ঘি মাখানো রুটি খান! ভিকি ও ইয়ামির খাদ্যাভ্যাসও জানালেন তাঁদের প্রশিক্ষক

মুস্তাফা বলিউডের কয়েক জন তারকার শরীরচর্চা প্রশিক্ষক। এক সাক্ষাৎকারে হৃতিক রোশন ও ভিকি কৌশলের খাওয়াদাওয়া নিয়েও কথা বললেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৬ ২০:২১
Mustafa Ahmed revealed the food habit of Vcky Kaushal, yami Gautam and Hrithik Roshan

হৃতিক, ইয়ামি এবং ভিকির খাদ্যাভ্যাস কেমন? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

রণবীর সিংহের শরীরচর্চা প্রশিক্ষক মুস্তাফা আহমেদ অভিনয় করেছেন ‘ধুরন্ধর’ ছবির দুই পর্বেই। সম্প্রতি রণবীরের খাদ্যাভ্যাস নিয়ে কথা বলেছেন তিনি। মুস্তাফা বলিউডের আরও কয়েক জন তারকার শরীরচর্চা প্রশিক্ষক। এক সাক্ষাৎকারে হৃতিক রোশন ও ভিকি কৌশলের খাওয়াদাওয়া নিয়েও কথা বললেন তিনি।

Advertisement

প্রত্যেক তারকাদের চেহারাই মেদহীন এবং পেশিবহুল। কিন্তু আদতে তাঁরা খাদ্যরসিক। মুস্তাফার কথায়, “এঁরা প্রত্যেকে পেটুক। হৃতিক রোশন প্রচুর খেতে পারেন। আমি নিজেই ওঁকে ১৩-১৪টা ঘিয়ে মাখানো রুটি খেতে দেখেছি। পরের রুটিটা বানিয়ে আনতে সময় লেগেছিল বলে খাওয়া থামিয়েছিলেন। উনি খুবই খেতে ভালবাসেন।”

‘অশ্বত্থামা’ ছবির জন্য ভিকিকে শরীরচর্চা প্রশিক্ষণ দিয়েছেন মুস্তাফা। অভিনেতা সম্পর্কে তিনি বলেন, “ভিকির হজমশক্তি দারুণ। তিনি একটি ইট খেয়েও হজম করতে পারেন। জানি না, এমন হজমশক্তি কী ভাবে হতে পারে। ওঁর ওজন ও পেশি বৃদ্ধি করানো খুব কঠিন। যা খান তিনি, তা-ই হজম করে ফেলেন।”

ইয়ামি গৌতমেরও শরীরচর্চা প্রশিক্ষক তিনি। অভিনেত্রীর সম্পর্কে তিনি বলেন, “ইয়ামি চা ও বাড়ির খাবার খেতে পছন্দ করেন।” ‘ধুরন্ধর’ ছবিতে রণবীরকে যেন জন্তুর মতো দেখতে লাগে, এমনই নির্দেশ ছিল আদিত্য ধরের তরফ থেকে। কিছুটা মেদের প্রয়োজন ছিল। তাই লাগামছাড়া খাওয়াদাওয়া করতে হয়েছিল অভিনেতাকে। শুটিং শুরুর আগে ওজন ছিল ৭৫ কেজি। পরে সেই ওজন গিয়ে দাঁড়ায় ৮৭ কেজিতে।

রণবীর সম্পর্কে মুস্তাফা বলেন, “রণবীরকে প্রশিক্ষণ দিতে ভাল লাগে। ওর উদ্যম অসাধারণ। ভারোত্তোলন করতে ও ভালবাসে।” ‘ধুরন্ধর’ ছবির জন্য তাই রণবীরের সঙ্গে কাজ করতে পেরে খুশি মুস্তাফা। তাঁকে হামজ়ার সঙ্গী রিজ়ওয়ানের চরিত্রে দেখা গিয়েছিল।

Advertisement
আরও পড়ুন