Neetu Kapoor

‘আমি শুধু মদ‍্যপান করতাম’, কেন একাকিত্বে ভোগেন নীতু কপূর? মুখ খুললেন ঋষি-পত্নী

এক সাক্ষাৎকারে বর্ষীয়ান অভিনেত্রী স্বীকার করেন, স্বামীর মৃত্যুর পর তিনি একেবারে ভেঙে পড়েছিলেন। সেই সময়ে নিজেকে সামলাতে তিনি বন্ধুদের সঙ্গে সময় কাটানো শুরু করেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ মে ২০২৬ ১৭:১২
Neetu Kapoor revealed she used to feel lonely after Rishi Kapoor’s demise

মদে ডুবে থাকতেন নীতু কপূর? ছবি: সংগৃহীত।

ঋষি কপূরের মৃত্যুর পরে ফের কাজে ফিরেছেন নীতু কপূর। স্বামীর মৃত‍্যুর পরে ভেঙে পড়েছিলেন তিনি। সেই সঙ্গে নাকি মদে ডুবে থাকতেন! সত্যিই কি তাই? অবশেষে মুখ খুললেন নীতু কপূর।

Advertisement

এক সাক্ষাৎকারে বর্ষীয়ান অভিনেত্রী স্বীকার করেন, স্বামীর মৃত্যুর পরে তিনি একেবারে ভেঙে পড়েছিলেন। সেই সময়ে নিজের মনকে সামলাতে তিনি বন্ধুদের সঙ্গে সময় কাটানো শুরু করেন। পরে ধীরে ধীরে আবার কাজেও ফেরেন। নীতু বলেন, “আমি তখন মদ্যপান শুরু করেছিলাম। আগে কখনও সে ভাবে করিনি। কিন্তু, ওই সময়টা খুব কঠিন ছিল।”

তিনি জানান, একাকিত্ব কাটানোর জন্যই তিনি বাইরে বেরোতেন। বন্ধুদের সঙ্গে আড্ডা দিতেন এবং নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করতেন। অভিনেত্রী আরও জানান, অনেকেই তাঁকে কটাক্ষ করেছিলেন। কেউ কেউ বলেছিলেন, স্বামীর মৃত্যুর পর এত দ্রুত স্বাভাবিক জীবনে ফেরা উচিত নয়। কিন্তু নীতুর কথায়, “মানুষ বোঝে না যে, প্রত্যেকে নিজের মতো করে শোক সামলায়।”

তিনি জানান, ছেলে রণবীর কপূর এবং মেয়ে ঋদ্ধিমাও তাঁকে শক্ত থাকতে সাহায্য করেছেন। পরিবারের সমর্থনেই তিনি ধীরে ধীরে জীবনে এগিয়ে যেতে পেরেছেন।

উল্লেখ্য, ২০২০ সালে ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পরে প্রয়াত হন ঋষি। তাঁর মৃত্যুর পরে দীর্ঘদিন মানসিক ভাবে কঠিন সময়ের মধ্যে ছিলেন নীতু।

Advertisement
আরও পড়ুন