Parineeti Chopra

পুত্রসন্তানের মা হয়েছেন, স্বামী রাঘবের যোগ্য কি না, এমন সন্দেহ কেন পরিণীতির?

স্বামী রাজনীতিবিদ, তিনি অভিনেত্রী। দুটো ভিন্ন পেশার মানুষ, তবু অদ্ভুত বোঝাপড়া তাঁদের। পরিণীতি নাকি চিন্তায়, আদৌ তিনি রাঘবের যোগ্য কি না!

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৫ ১৬:০৯
Parineeti Chopra Shares birthday Wish to her husband Raghav Chadha

স্বামী রাঘবের যোগ্য নন, কেন এমন মনে করেন পরিণীতি? ছবি: সংগৃহীত।

গত মাসেই মা হয়েছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। তার পর থেকেই বিভিন্ন সময় সমাজমাধ্যমে মা হওয়ার পরবর্তী অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন। এ বার স্বামী রাঘব চড্ঢার জন্য দিলেন বিশেষ বার্তা। পরিণীতি নাকি চিন্তায়, আদৌ তিনি রাঘবের যোগ্য কি না!

Advertisement

স্বামী রাজনীতিবিদ, তিনি অভিনেত্রী। দুটো ভিন্ন পেশার মানুষ, তবু দারুণ বোঝাপড়া তাঁদের। বিয়ের পর থেকে অনেকটাই কাজ কমিয়েছেন পরিণীতি। এ দিকে রাজনীতিতে ব্যস্ততা আপাতদৃষ্টিতে কমেছে রাঘবের। এর মাঝে পুত্রসন্তানের বাবা-মা হলেন তাঁরা। স্বামীর জন্মদিনে আবেগতা়ড়িত অভিনেত্রী লেখেন, ‘‘ঠিক যখন ভাবি, এর চেয়ে বেশি ভাল হয়তো তুমি হতে পারবে না, তখনই তুমি পৃথিবীর শ্রেষ্ঠ বাবা হয়ে দেখিয়েছ, ততটাই ভাল ছেলে, তেমন ভাল স্বামী তুমি। আমি শুধু দেখি তুমি ঠিক কতটা পরিশ্রম করো, নিজের কর্মজীবন ও ব্যক্তিজীবনের মধ্যে সমতা বজায় রাখতে। ঈশ্বরকে জিজ্ঞাসা করি, আমি কি আদৌ তোমার যোগ্য?’’ স্বামীর জন্মদিনে এমনই এক আদুরে বার্তা জানিয়ে আবেগতাড়িত পরিণীতি।

Advertisement
আরও পড়ুন