Srijato Bandopadhyay

দুর্ঘটনার মুখে শ্রীজাত! ভেঙেচুরে গিয়েছে গাড়ি, উদ্বিগ্ন অনুরাগীরা, এখন কেমন আছেন কবি?

জানা গিয়েছে, রবিবার মেদিনীপুরে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন শ্রীজাত। সেখান থেকে ফিরছিলেন তিনি। তার পরেই দুর্ঘটনা।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ২১:০০
দুর্ঘটনার মুখে শ্রীজাত!

দুর্ঘটনার মুখে শ্রীজাত! ছবি: সংগৃহীত।

দুর্ঘটনার কবলে কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়! সম্প্রতি একটি অনুষ্ঠান সেরে বাড়ি ফেরার সময়ে দুর্ঘটনার মুখে পড়েন তিনি। জানা যায়, তাঁর গাড়িটি দুমড়ে মুচড়ে যায় সম্পূর্ণ ভাবে।

Advertisement

শ্রীজাতের স্ত্রী দূর্বা বন্দ্যোপাধ্যায় জানান, রবিবার মেদিনীপুরে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন কবি। সেখান থেকে ফিরছিলেন তিনি। পুলিশ সূত্রের খবর, পিছন থেকে একটি গাড়ি এসে তাঁর গাড়িকে ধাক্কা দেয়। ধাক্কা এতটাই জোরে ছিল যে, ঘটনাস্থলেই গাড়িটি ভেঙেচুরে যায়। তবে শ্রীজাতের বড় কোনও আঘাত লাগেনি। পেশিতে অল্প চোট পান তিনি। হাসপাতালে নয়, বা়ড়িতেই তাঁর চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।

এই মুহূর্তে কেমন আছেন কবি? শ্রীজাতের স্ত্রী বলেন, “সামান্য আঘাত পেয়েছেন। চিকিৎসকের পরামর্শ নিয়ে আপাতত বাড়িতেই আছেন তিনি। বিশ্রামে আছেন শ্রীজাত।”

উল্লেখ্য, প্রথমে খবর ছড়ায়, গুরুতর আহত হয়েছেন তিনি। উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন অনুরাগীরা। তবে তিনি স্থিতিশীল জেনে আশ্বস্ত হয়েছেন অনুরাগীরা। অনেকেই সমাজমাধ্যমে কবির আরোগ্য কামনা করে পোস্টও করেছেন।

Advertisement
আরও পড়ুন