Rajpal Yadav Controversy

রাজপালের শিক্ষাগত যোগ্যতা নিয়ে খোঁটা? বিতর্ক শুরু হতেই নড়েচড়ে বসলেন প্রিয়দর্শন, খোলসা করলেন সবটা

প্রিয়দর্শন জানান, কোনও মন্তব্যই তিনি রাজপালকে আঘাত করার উদ্দেশ্য নিয়ে করেননি। উনি একরকম বোঝাতে চেয়েছেন, তার অন্যরকম মানে বার করা হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ মার্চ ২০২৬ ১৩:২৯
পরিচালক প্রিয়দর্শন কী বললেন রাজপাল প্রসঙ্গে?

পরিচালক প্রিয়দর্শন কী বললেন রাজপাল প্রসঙ্গে? ছবি: সংগৃহীত।

গত কয়েক মাসে অভিনেতা রাজপাল যাদব বিপুল বিতর্কে জড়িয়েছেন। ঋণ শোধ করতে না পেরে তিহাড় জেলে আত্মসমর্পণ করেন অভিনেতা। তখনই পরিচালক প্রিয়দর্শন মন্তব্য করেছিলেন, “লেখাপড়া কম করেছেন বলেই হয়তো এমন ভুল করে ফেলেছেন রাজপাল।” যা শুনে কষ্ট পান অভিনেতা। এই মন্তব্যকে ঘিরেও শুরু হয় আলোচনা। সেই ধোঁয়াশাই কাটালেন পরিচালক।

Advertisement

প্রিয়দর্শন জানান, কোনও মন্তব্যই তিনি রাজপালকে আঘাত করার উদ্দেশ্য নিয়ে করেননি। উনি একরকম বোঝাতে চেয়েছেন, তার অন্যরকম মানে বার করা হয়েছে। এক সাক্ষাৎকারে পরিচালক বলেন, “রাজপালকে অসম্মান করার উদ্দেশ্য আমার ছিল না। আমি মনে করি, শিক্ষা দুই ধরনের হয়। পুঁথিগত আর সমাজ থেকে পাওয়া শিক্ষা। সেটাই বোঝাতে চেয়েছিলাম।”

তিনি জানান, রাজপালের মতো যাঁরা গ্রামে বড় হয়েছেন, তাঁরা এমন অনেক জটিল পরিস্থিতি সহজে বুঝে উঠতে পারেন না। প্রিয়দর্শন যোগ করেন, “গ্রামের মানুষেরা খুবই সরল হন। তাই তাঁরা অনেক কিছু বুঝে উঠতে পারেন না। এটাই মনে হয়েছিল আমার।” উল্লেখ্য, প্রিয়দর্শনের পরিচালনায় বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন রাজপাল। সেই তালিকায় রয়েছে, ‘ভাগম ভাগ’, ‘ভুল ভুলাইয়া’, ‘মালামাল উইকলি’র মতো বেশ কিছু ছবি। আগামী দিনে রাজপালের সঙ্গে আরও কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন প্রিয়দর্শন।

Advertisement
আরও পড়ুন