Boney Kapoor on PM Modi

অতিমারি, যুদ্ধ থেকে ‘অপারেশন সিঁদুর’, মোদীর ভূমিকা নিয়ে হঠাৎ মুখ খুললেন বনি কপূর

শনিবার নয়াদিল্লিতে হরিন্দর সিংহ সিক্কার লেখা ‘দ্য চাবিমাস্টার’ বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনি। অনুষ্ঠানের বাইরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি প্রধানমন্ত্রী মোদীকে একজন ‘সফল নেতা’র তকমা দেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ মে ২০২৬ ১২:২৬
মোদীকে নিয়ে হঠাৎ কী বক্তব্য জাহ্নবীর বাবা প্রযোজক বনির?

মোদীকে নিয়ে হঠাৎ কী বক্তব্য জাহ্নবীর বাবা প্রযোজক বনির? ছবি: সংগৃহীত।

হঠাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় বনি কপূর। বর্তমানে দেশকে তিনি যে ভাবে সামলাচ্ছেন, তা নিয়ে মন্তব্য করেছেন শ্রীদেবীর প্রযোজক স্বামী। ভারতে বাস করতে পেরে নিজেকে গর্বিত বলে মনে করেন বনি।

Advertisement

শনিবার নয়াদিল্লিতে হরিন্দর সিংহ সিক্কার লেখা ‘দ্য চাবিমাস্টার’ বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনি। অনুষ্ঠানের বাইরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি প্রধানমন্ত্রী মোদীকে একজন ‘সফল নেতা’র তকমা দেন। বনি কপূর বলেন, “দেশের প্রতিরক্ষা থেকে দেশ পরিচালনা, সব কিছু যাঁরা সামলাচ্ছেন, তাঁদের জন্য আমি গর্বিত। ভারত নিয়ে গর্বিত এবং ভারতীয় হতে পেরে গর্বিত। আমি খুশি যে এমন এক সময়ে বাস করছি, যখন আমরা নিরাপদ এবং সুরক্ষিত। প্রধানমন্ত্রী মোদী একজন সফল নেতা। কোভিড, যুদ্ধ, ‘অপারেশন সিঁদুর’, পুলওয়ামা, উরি বা অন্য যে কোনও সঙ্কটের সময় তিনি দেশকে ভাল ভাবে নেতৃত্ব দিয়েছেন। বর্তমান পরিস্থিতিও খুব ভাল ভাবে সামলানো হচ্ছে।” এখানেই শেষ নয়, বিশ্বমঞ্চেও মোদীর কাজ নিয়ে জয়জয়কার করেছেন জাহ্নবী কপূরের বাবা। তাঁর কথায়, “গোটা বিশ্ব দেশের জন্য এবং মানবতার জন্য তাঁর অবদানকে স্বীকৃতি দিয়েছে।”

প্রযোজক বনি কপূর ‘মম’ ছবির সিক্যুয়েল তৈরি করতে চলেছেন। শুটিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। বনি জানান, ছবিটি পরিচালনা করছেন গিরিশ কোহলি। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন যিশু সেনগুপ্ত এবং করিশ্মা তন্না। তিনি বলেন, “‘মম ২’-এর শুটিং চলছে। পরিচালক গিরিশ কোহলি ‘মম’-এর লেখকও ছিলেন। বাঙালি অভিনেতা যিশু রয়েছেন। ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী করিশ্মা তন্নাও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন।”

Advertisement
আরও পড়ুন