Samantha Ruth Prabhu

মা হতে চলেছেন সমান্থা! জল্পনার মাঝেই মুখ খুললেন স্বামী রাজ নিডিমুরু, কোন খবর দিলেন তিনি?

রাজ জানিয়েছেন, সমান্থার শুরুর দিকের অনেক কাজ তিনি দেখেননি। তবে বছরের পর বছর ধরে সমান্থা যে জনপ্রিয়তা এবং ভালবাসা পেয়েছেন, সে সম্পর্কে তিনি অবহিত।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ জুন ২০২৬ ২১:৩৭
স্ত্রীকে নিয়ে বিগলিত রাজ!

স্ত্রীকে নিয়ে বিগলিত রাজ! ছবি: সংগৃহীত।

সমান্থা রুথ প্রভু মা হতে চলেছেন। ছড়িয়েছে এমন খবর। পাশাপাশি সফল হয়েছে তাঁর ছবি ‘মা ইনতি বঙ্গারাম’। সুখবর নিয়ে যদিও এখন মুখ খোলেননি সমান্থা বা তাঁর স্বামী রাজ নিডিমুরু। তবে তাঁদের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে যে, তাঁরা সত্যিই তাঁদের প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন। এর মধ্যেই সফল সমান্থার ছবি। সেই ছবির চিত্রনাট্য আবার লিখেছেন অভিনেত্রীর স্বামী। তিনি ও সমান্থা, দু’জনেই এই ছবির প্রযোজনা করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সমান্থাকে নিয়ে কথা বলেছেন রাজ।

Advertisement

রাজ জানিয়েছেন, সমান্থার শুরুর দিকের অনেক কাজ তিনি দেখেননি। তবে বছরের পর বছর ধরে সমান্থা যে জনপ্রিয়তা এবং ভালবাসা পেয়েছেন, সে সম্পর্কে তিনি অবহিত। রাজ বলেন, “ও পরিশ্রমী এবং নিজের চেষ্টায় গড়ে ওঠা অভিনেত্রী। ওর শুরুর দিকের কাজ আমি দেখিনি, কিন্তু বহু বছর ধরে ও যে ভালবাসা এবং জনপ্রিয়তা পেয়েছে, সে সম্পর্কে আমি সবই জানি।”

রাজ আরও বলেন যে, একটি নির্দিষ্ট বয়সের পর অভিনেত্রীদের নির্দিষ্ট ধরনের চরিত্রের মধ্যে আটকে দেওয়ার প্রবণতা রয়েছে। এই বিষয়টি সমান্থাও বোঝেন এবং তাই নিজেকে আরও দক্ষ করে তোলার চেষ্টা করেন। তিনি বলেন, “একটা সময়ের পরে একজন অভিনেতাকে দীর্ঘদিন ধরে টিকিয়ে রাখে তাঁর অভিনয়ের দক্ষতা। সমান্থা সব সময় নতুন কিছু শেখার, নিজেকে বদলানোর এবং দৃশ্যগুলোকে নতুন ভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করে।”

রাজ জানান, শুটিংয়ের সময়েও সমান্থা নিজের অভিনয় ভাবনাচিন্তাও করেন। তিনি বলেন, “কোনও দৃশ্য করার পর যদি ওর নিজের পছন্দ না হয়, তাহলে আমরা আলোচনা করি কী ভাবে সেটাকে আরও ভাল করা যায়। তবে বেশির ভাগ সময়ে ও আগে থেকেই অনেক মানসিক প্রস্তুতি নিয়ে আসে। যদিও সেটা ও কাউকে বলে না। প্রথম শটেই ও এমন কিছু করে দেখায়, যা আলাদা হয়। তাই আমি প্রায়ই ওর প্রথম শটের অভিনয়টাই ব্যবহার করি।” সৃজনশীল কাজের ক্ষেত্রে তাঁদের দু’জনের মধ্যে সব সময় ভাল বোঝাপড়া রয়েছে বলে জানান রাজ।

সম্প্রতি সমান্থার এক ঘনিষ্ঠ সূত্র অভিনেত্রীর মাতৃত্বের খবর নিশ্চিত করেছেন। একটি অনুষ্ঠানে সমান্থাকে দেখে তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা শুরু হয়। গত বছর ডিসেম্বর মাসে বিয়ে করেছেন রাজ ও সমান্থা।

Advertisement
আরও পড়ুন