Ram Charan on PM Modi

‘পশ্চিমবঙ্গের গল্প বলেন মোদীজি’, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে কী নিয়ে আলোচনা করেন রাম চরণ?

বৃহস্পতিবার দিল্লিতে এক অনুষ্ঠানে জাহ্নবী কপূরের সঙ্গে নিজের ছবি ‘পিদ্দী’র প্রচারে হাজির ছিলেন রাম চরণ। সেখানেই তিনি মোদীর সঙ্গে হওয়া আলোচনার কথা মনে করে বলেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ মে ২০২৬ ১৬:৩৩
মোদী কী বলেছিলেন রাম চরণকে?

মোদী কী বলেছিলেন রাম চরণকে? ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একান্তে সাক্ষাৎ করেছিলেন দক্ষিণী তারকা রাম চরণ। সেই সাক্ষাৎ নিয়ে নানা জল্পনা ও কৌতূহল তৈরি হয়েছিল। কেন সেই দিন মোদীর সঙ্গে দেখা করেছিলেন, তা নিয়ে মুখ খুললেন রাম চরণ।

Advertisement

দক্ষিণী তারকা জানান, তাঁদের আলোচনা হয়েছিল চলচ্চিত্র এবং বদলে যাওয়া ভারতের চেহারা নিয়ে। তাঁর আসন্ন ছবি ‘পিদ্দী’ নিয়েও আগ্রহ দেখিয়েছিলেন মোদী। এমনকি সাক্ষাতের সময় ছবিটি নিয়ে তাঁকে নানা প্রশ্নও করেছিলেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার দিল্লিতে এক অনুষ্ঠানে জাহ্নবী কপূরের সঙ্গে নিজের ছবি ‘পিদ্দী’র প্রচারে হাজির ছিলেন রাম চরণ। সেখানেই তিনি মোদির সঙ্গে হওয়া কথোপকথনের কথা মনে করে বলেন। রাম চরণ বলেন, “শেষ বার দিল্লিতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মোদীজির সঙ্গে দেখা হয়েছিল। তখন তিনি আমাকে জিজ্ঞেস করেছিলেন, ‘পিদ্দী’ কী নিয়ে তৈরি হচ্ছে। আমি তাঁকে বলেছিলাম, এটা নতুন ভারতের গল্প এবং গ্রামের ক্ষমতায়ণের প্রসঙ্গও থাকবে সেখানে।” সেই দিন নাকি মোদী তাঁকে পশ্চিমবঙ্গের একটি গল্প বলেছিলেন। রাম চরণের কথায়, “তখন মোদীজি পশ্চিমবঙ্গের একটি গ্রামের গল্প শোনান। তিনি বলেন, বহু বছর আগে সেই গ্রামের এক ফুটবলার ভারতের হয়ে খেলেছিলেন। আর আজ সেই গ্রামের ৮৫ জনেরও বেশি মানুষ ফুটবল খেলেন।”

ছবির প্রসঙ্গে রাম চরণ আরও বলেন, “এখন দক্ষিণে আমরা যে ছবিগুলো বানাচ্ছি, সে গুলো আমাদের সংস্কৃতি এবং মাটির সঙ্গে গভীর ভাবে জড়িয়ে। এগুলি শহরকেন্দ্রিক নয়, বরং গ্রাম ও ছোট শহরের গল্প। গ্রামের প্রতিভা যখন স্বীকৃতি পায়, সেটা খুব সুন্দর লাগে।”

Advertisement
আরও পড়ুন