Vijay Deverkonda-Rashmika Mandana Wedding

বিয়ে সারলেন রশ্মিকা-বিজয়! তেলুগুমতে বিয়ের ছবি প্রকাশ্যে, ছলছল চোখ কনের

অপেক্ষার অবসান। অবশেষে প্রকাশ্যে এল বিজয় দেবরকোন্ডা এবং রশ্মিকা মন্দানার বিয়ের ছবি। আদুরে ছবি ভাগ করে কী লিখলেন যুগলে?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৪৭
প্রকাশ্যে বিজয় দেবরকোন্ডা এবং রশ্মিকা মন্দানার বিয়ের ছবি।

প্রকাশ্যে বিজয় দেবরকোন্ডা এবং রশ্মিকা মন্দানার বিয়ের ছবি। ছবি: সংগৃহীত।

অবশেষে অপেক্ষার অবসান। বিয়ের ছবি প্রকাশ্যে আনলেন নবদম্পতি বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মন্দানা। দুই মতে বিয়ে সেরেছেন তাঁরা। সকালে সেরেছিলেন তেলুগুমতে। সেই ছবি প্রকাশ্যে আনলেন জুটি।

Advertisement

লাল রঙে সাজলেন রশ্মিকা ও বিজয়। বিজয়ের পরনে সাদা ধুতি ও লাল রঙের জমকালো উত্তরীয়। সঙ্গে সোনার ভারী গয়না। অন্য দিকে লাল টুকটুকে রঙের শাড়ি বেছে নিয়েছেন রশ্মিকা। ব্লাউজ়েও জমকালো কাজ। মাথায় সোনার টায়রা নজরকাড়া।

রশ্মিকা ও বিজয়ের গালে দেখা গেল একটি কালো তিল। শোনা যায়, দক্ষিণী বিয়েতে কুনজর থেকে বাঁচাতে বর ও কনের গালে নকল তিল আঁকা হয়।

বিজয়-রশ্মিকার স্বপ্নের বিয়ে।

বিজয়-রশ্মিকার স্বপ্নের বিয়ে। ছবি: ইনস্টাগ্রাম।

তারকা দম্পতির ভাগ করে নেওয়া প্রথম ছবিতেই, বিজয়ের নাকে রশ্মিকার স্নেহচুম্বন। বিয়েতে নানা রকমের রীতিতেও মাততে দেখা যায় তাঁদের। আর একটি ছবিতে দেখা যায়, ঘোড়ায় চড়ে বিয়ে করতে এসেছেন বিজয়। অনুরাগীরা এই ছবি দেখে বলছেন, একেবারে রাজারানিদের মতে বিয়ে করছেন তাঁরা।

বিজয় কোনও দিনই সরাসরি রশ্মিকাকে নিয়ে মুখ খোলেননি। বিয়ের দিন মনের কথা উজাড় করে দিয়েছেন তিনি। ছবিগুলি ভাগ করে নিয়ে তিনি লিখেছেন, “এক দিন আমার ওকে খুব মনে পড়ছিল। এতই মনে পড়ছিল, বুঝেছিলাম, ও আশপাশে থাকলে খুব ভাল লাগে। ও পাশে বসে থাকলে আমার খাওয়াদাওয়ার পর্ব যেন আরও সুন্দর হয়ে ওঠে। ও আমার সঙ্গে জিমে থাকলে আমার কম কষ্ট হয় এবং আনন্দ বেশি হয়। আমি বুঝেছি, আমার ওকে দরকার। আমি যেখানেই থাকি, ও পাশে থাকলে মনে হয় আমি যেন ঘরেই আছি। আমি আমার প্রিয় বন্ধুকেই স্ত্রী হিসাবে পেয়েছি।”

মজার খেলায় মত্ত নবদম্পতি বিজয়-রশ্মিকা।

মজার খেলায় মত্ত নবদম্পতি বিজয়-রশ্মিকা। ছবি: ইনস্টাগ্রাম।

যে কোনও সাক্ষাৎকারেই বিজয়ের নাম শুনলেই লজ্জায় রাঙা হতেন রশ্মিকা। তবে স্বীকার করেননি কখনওই। বিয়ের দিন তিনিও স্বামীর জন্য লিখলেন দীর্ঘ পোস্ট। মনের সব কথা উজাড় করে দিলেন তিনিও।

Advertisement
আরও পড়ুন