Rashmika Mandanna

ওটিটি-র ৬০ কোটির প্রস্তাব ফিরিয়েছেন! বিজয়-রশ্মিকার বিয়েতে কী কী কাজ করা নিষেধ?

বিয়ের ভিডিয়ো বিক্রি করলে পেতেন ৬০ কোটি টাকা। যদিও সেই প্রস্তাব ফিরিয়ে দেন তারকাজুটি। বিজয়–রশ্মিকার বিয়েতে মেনে চলতে হবে কোন কোন নিয়ম?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:২৪
বিজয় ও রশ্মিকার বিয়েতে রয়েছে কোন কোন বিধিনিষেধ?

বিজয় ও রশ্মিকার বিয়েতে রয়েছে কোন কোন বিধিনিষেধ? ছবি: সংগৃহীত।

বিজয় দেবরকোন্ডা এবং রশ্মিকা মন্দানার বিয়ে নিয়ে দর্শকমহলে কৌতূহলের শেষ নেই। খবর, ২৬ ফেব্রুয়ারি চারহাত এক হবে তাঁদের। ইতিমধ্যে ফাঁস হয়েছে যুগলের বিয়ের নিমন্ত্রণপত্র। এ বার ইন্ডাস্ট্রির অন্দরের খবর, বেশ কিছু কড়া নিয়ম তৈরি করা হয়েছে আমন্ত্রিতদের জন্য। রশ্মিকা-বিজয়ের বিয়েতে যেতে হলে মেনে চলতে হবে সেগুলি। কী কী নিয়ম রয়েছে?

Advertisement

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটি ওটিটি সংস্থা তাঁদের বিয়ের ভিডিয়ো বিক্রির প্রস্তাব দিয়েছিল। রাজি হলে যুগল পেতেন ৬০ কোটি টাকা। কিন্তু সেই প্রস্তাব নাকচ করে দিয়েছেন তাঁরা। প্রায় পাঁচ বছরের বেশি সময় ধরে একত্রবাসের পরে অবশেষে বিয়ের পিঁড়িতে তাঁরা। শোনা যাচ্ছে, রাজস্থানের উদয়পুরে বসছে বিয়ের আসর। যে আমন্ত্রণপত্র সম্প্রতি ছড়িয়ে পড়েছে, তাতে দেখা যাচ্ছে আগামী মাসে হায়দরাবাদে প্রীতিভোজের আয়োজন করা হয়েছে। তবে সেই আমন্ত্রণপত্রের সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

শোনা যাচ্ছে, একাধিক নিয়ম জারি করা হয়েছে তারকাজুটির বিয়ের আমন্ত্রিতদের জন্য। প্রথমত তাঁদের বিয়েতে অতিথিরা ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না। যদিও কেউ ফোন নিয়ে প্রবেশ করেনও, তা হলেও ছবি তুলতে পারবেন না। শুধু তা-ই নয়, বিয়ের দিন ইন্ডাস্ট্রি থেকে কোনও অভিনেতা বা অভিনেত্রী নিমন্ত্রিত থাকবেন না বলে খবর। শুধু পাত্র-পাত্রীর পরিবার ও ঘনিষ্ঠ পরিজন, বন্ধুবান্ধব থাকবেন। ইতিমধ্যে আইবুড়োভাতের পর্ব শুরু হয়ে গিয়েছে। রশ্মিকার পরিবারের তরফে বিয়ের আগে বেশ কিছু অনুষ্ঠান আয়োজন করা হয়েছে বলেও খবর।

Advertisement
আরও পড়ুন