Raja Shibaji

‘বালির দুর্গের মাথায় উড়ত গেরুয়া পতাকা’, অঝোরে কাঁদলেন রিতেশ! সামলাতে পারলেন না জেনেলিয়াও

স্বামীকে আবেগপ্রবণ দেখে নিজেকে সামলাতে পারলেন না জেনেলিয়া ডিসুজ়াও। আসন্ন ছবি ‘রাজা শিবাজী’র ঝলকমুক্তির মঞ্চে হঠাৎ কী হল?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৬ ১৮:৪৬
প্রকাশ্য মঞ্চে কী ঘটেছিল?

প্রকাশ্য মঞ্চে কী ঘটেছিল? ছবি: সংগৃহীত।

প্রকাশ্যে অঝোরে কাঁদলেন রিতেশ দেশমুখ। স্বামীকে আবেগপ্রবণ দেখে নিজেকে সামলাতে পারলেন না জেনেলিয়া ডিসুজ়াও। আসন্ন ছবি ‘রাজা শিবাজী’র ঝলকমুক্তির মঞ্চে হঠাৎ কী হল?

Advertisement

‘রাজা শিবাজী’ ছবিতে ছত্রপতি শিবাজীর চরিত্রে অভিনয় করছেন রিতেশ নিজেই। ছবির ঝলকপ্রকাশ অনুষ্ঠানে এসে ছত্রপতি শিবাজী সম্পর্কে নিজের অনুভূতি উজাড় করে দেন অভিনেতা। স্কুলে পড়াকালীন তাঁর বন্ধু শিবাজীর চরিত্রে অভিনয় করেছিলেন একটি নাটকে। তখন থেকেই তিনি শিবাজীর ভক্ত, জানান রিতেশ দেশমুখ। তাঁর কথায়, “আমাদের কাছে মহারাজ কী, তা আলাদা করে আমার বলার দরকার নেই। আমরা ছত্রপতি শিবাজী মহারাজের মাটিতে শ্বাস নিই। শৈশবে আমরা মাটির দুর্গ বানিয়ে তার মাথায় গেরুয়া পতাকা পুঁতে দিতাম।”

শৈশবে নিজেকে ছত্রপতি শিবাজীর চরিত্রে অভিনয় করার জায়গায় ভাবেননি। বরাবর খেলার ছলেও তাঁর ভক্তের ভূমিকাই পালন করতেন বলে জানান রিতেশ। তাই শিবাজীর চরিত্রে অভিনয় করা বড় দায়িত্ব বলে মনে করেন অভিনেতা। তাঁর কথায়, “মহারাজকে নিয়ে তৈরি যে কোনও শিল্পের মধ্যেই অগাধ শ্রদ্ধা থাকে।” এই কথাগুলি বলতে বলতেই গলা ধরে আসে রিতেশের। চোখে জল চলে আসে তাঁর।

মঞ্চে রিতেশের পিছনেই দাঁড়িয়ে ছিলেন জেনেলিয়া। রিতেশের কথা শুনে তাঁর চোখের জলও বাঁধ মানেনি। কেঁদে ফেলেন অভিনেত্রী। চোখের জল ঢাকতে পিছন ফিরে যান তিনি। চোখের জল মুছতে থাকেন তিনি। তিনিও এই ছবিতে অভিনয় করেছেন।

এই দিন ঝলকমুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিষেক বচ্চন, সঞ্জয় দত্ত, বিদ্যা বালন, মহেশ মঞ্জরেকর, সচিন খেডেকর, বোমান ইরানি, ফরদীন খান, জিতেন্দ্র জোশী, অমোল গুপ্তে।

Advertisement
আরও পড়ুন