salman khan marriage

একাকিত্ব, না অন্য কিছু? সলমনের বিয়ে না হওয়ার নেপথ্যে আসল কারণ জানালেন বাবা সেলিম

একাধিক সম্পর্কে জড়িয়েছেন। কিন্তু কোনও সম্পর্কই স্থায়ী হয়নি সলমনের। ছেলের বিয়ে না হওয়ার পিছনে বাবা সেলিম খান টেনে আনলেন সলমনের মা সালমা খানকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ মে ২০২৬ ১৮:৪৪
পুত্র সলমনের আইবুড়ো থাকার কারণ জানালেন সেলিম খান।

পুত্র সলমনের আইবুড়ো থাকার কারণ জানালেন সেলিম খান। ছবি: সংগৃহীত।

৬০-এ পা দিয়েও আইবুড়ো সলমন খান। কবে বিয়ে করবেন সলমন, বছরের পর বছর এই প্রশ্ন করেও উত্তর পাননি ছবিশিকারিরা। এখন অবশ্য এই প্রশ্নটা করা তাঁরাও বন্ধ করে দিয়েছেন। অভিনেতার সঙ্গে নাম জড়িয়েছে বি-টাউনের বহু অভিনেত্রীর। কিন্তু ছাঁদনাতলায় তিনি কবে যাবেন, তা এখনও কেউ জানেন না। বলিউডে সঙ্গীতা বিজলানি, ঐশ্বর্যা রাই বচ্চন থেকে ক্যাটরিনা কইফের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন সলমন। কিন্তু কোনও সম্পর্কই স্থায়ী হয়নি ভাইজানের। ছেলের বিয়ে না হওয়ার পিছনে বাবা সেলিম খান টেনে আনলেন সলমনের মা সালমা খানকে।

Advertisement

সেলিম জানান, অল্প বয়স থেকে সিনেমায় কাজ করছেন সলমন। এখনও পর্যন্ত যাঁদের সঙ্গে কাজ করেছেন, সব ক'টি নায়িকা অত্যন্ত সুন্দরী এবং শুটিংয়ে ঘণ্টার পর ঘণ্টা থাকার কারণে নায়িকাদের প্রেমেও পড়ছেন। সেটাই স্বাভাবিক বলে মনে করেন সেলিম। কিন্তু একই সঙ্গে তিনি জানান, তাঁর ছেলের এমন মেয়ে পছন্দ যে বিয়ের পর বাড়িতে থাকবে। ওর জন্য জলখাবার তৈরি করবে। সন্তানদের মানুষ করবে তাঁদের স্কুলে নিয়ে যাবে পড়াশোনা করাবে। তবে সেলিম জানান, অভিনয় জগতের সঙ্গে যুক্ত মেয়েরা উচ্চাকাঙ্ক্ষী তাঁরা চাইলেও এ রকম সাধারণ মানুষের মতো সংসার করতে পারবে না।

সেলিম বলেন, ‘‘সলমন আসলে নিজের মায়ের প্রতিচ্ছবি খোঁজে। যেটা ওর মা করেছে ওদের জন্য, সলমন চায় ওর সঙ্গিনীও তেমনটাই করুক। কিন্তু সেটা এখন আর সম্ভব নয়।’’

সলমনের সঙ্গে ঐশ্বর্যার প্রেম তাঁর জীবনের অন্যতম চর্চিত অধ্যায়। তাঁদের প্রেমের থেকে বেশি প্রচারের আলোয় আসে তাঁদের বিচ্ছেদ পর্ব। তবে, এই ঘটনা প্রকাশ্যে আসতেই নেটাগরিকদের একাংশের ধারণা, ওই অভিনেত্রী ঐশ্বর্যা। বলিপাড়ার গুঞ্জন বলছে, শাহরুখের বাড়িতে নাকি এক বার মাকে নিয়ে গিয়েছিলেন ঐশ্বর্যা। যদিও এর সত্যতা নিয়ে সন্দিহান অনেকেই। এরই মাঝে অভিষেকের সঙ্গে সংসারী হয়েছেন ঐশ্বর্যা। একই রকম ভাবে ভিকির সঙ্গে ঘর বেঁধেছেন ক্যাটরিনা। এ দিকে রোমানিয়ান শিল্পী ইউলিয়া ভন্তুরের সঙ্গে সম্পর্কের গুঞ্জন শোনা যায়। তবে তিনি সেখানে থিতু হবেন কি না! সেটা অজানা।

Advertisement
আরও পড়ুন