Samantha Ruth Prabhu

বিবাহবিচ্ছেদের পাঁচ বছর পরে মুখোমুখি নাগ-সমান্থা! পরস্পরের সঙ্গে সৌজন্য বিনিময় কি হল?

সম্প্রতি হায়দরাবাদে একটি বিয়েবাড়িতে গিয়েছিলেন সস্ত্রীক নাগ। অন্য দিকে, স্বামীর সঙ্গে সেখানে ছিলেন সমান্থা। সেই ছবি প্রকাশ্যে আসতেই আলোচনা শুরু।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ মে ২০২৬ ২০:৫৭
নাগা-শোভিতার বিয়ের পরে বিবাহবন্ধনে আবদ্ধ হন সমান্থাও।

নাগা-শোভিতার বিয়ের পরে বিবাহবন্ধনে আবদ্ধ হন সমান্থাও। ছবি: সংগৃহীত।

২০২১ সালে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন সমান্থা রুথ প্রভু এবং নাগ চৈতন্য। মাঝে কেটে গিয়েছে প্রায় পাঁচ বছর। এর মাঝে দু’জনেই নিজেদের জীবনে এগিয়ে গিয়েছেন। নতুন করে সংসার পেতেছেন। তাঁদের একসঙ্গে আর দেখা যায়নি বিচ্ছেদের পরে। কোনও অনুষ্ঠানেও যাননি তাঁরা। বিবাহবিচ্ছেদের এত দিন পরে একসঙ্গে একই অনুষ্ঠানে দেখা গেল তাঁদের।

Advertisement

সম্প্রতি হায়দরাবাদে একটি বিয়েবাড়িতে দেখা গেল সস্ত্রীক নাগ চৈতন্যকে। অন্য দিকে, স্বামীর সঙ্গে সেখানে ছিলেন সমান্থা। সেই ছবি প্রকাশ্যে আসতেই আলোচনা শুরু। প্রযোজক সুনীল নারাং-এর মেয়ে সিমরনের বিয়ে উপলক্ষে হাজির হয়েছিলেন তাঁরা। একই অনুষ্ঠান বাড়িতে তাঁদের দেখে রীতিমতো চমকে গিয়েছেন অনুরাগীরা। অনেকেরই প্রশ্ন, বিয়েবাড়িতে কি একে অপরের মুখোমুখি হয়েছেন তাঁরা? যদিও তেমনটা যে হয়নি, তা নিয়ে ঘনিষ্ঠমহলে ইতিমধ্যেই আলোচনা হয়ে গিয়েছে। তাঁরা নাকি একে অপরকে এড়িয়েই গিয়েছেন কার্যত।

২০২৫-এর ডিসেম্বরে দ্বিতীয় বিয়ে সারেন সমান্থা। কোয়েম্বত্তূরের লিঙ্গ ভৈরবী মন্দিরে সাতপাকে বাঁধা পড়েন সমান্থা এবং পরিচালক রাজ নিদিমোরু। এর আগে, ২০১৭ সালে গোয়ায় এলাহি আয়োজন করে নাগকে বিয়ে করেছিলেন সমান্থা। সেই বিয়ের প্রতিটি অনুষ্ঠানের জন্য ছিল আলাদা আলাদা পোশাক। সবেতে ছিল তাঁদের ভালবাসার ছোঁয়া। তবে পরের বিয়েতে হাতেগোনা আত্মীয়-পরিজনকে নিয়ে অনুষ্ঠান সারেন নায়িকা।

অন্য দিকে ২০২৪ –এর ডিসেম্বরে নাগ বিয়ে করেন শোভিতা ধূলিপালাকে। তার পর থেকে সমান্থা ও রাজের সম্পর্কের গুঞ্জন তীব্র হতে শুরু করে। আপাতত তাঁরা দু’জনেই আলাদা আলাদা ভাবে খুশি।

Advertisement
আরও পড়ুন