Silajit Majumder

শিলাজিতের বিরুদ্ধে অভিযোগ, বাড়ি নিয়ে আইনি জটিলতা! ঘটনাটি কী? গায়ক কী জানালেন?

গায়ক বর্তমানে দক্ষিণ কলকাতার যে বাড়িতে থাকেন, সেটি নাকি আসলে তাঁর বাড়িই নয়, এমনই অভিযোগ অর্ণব বাচস্পতি চক্রবর্তীর।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১২ জুন ২০২৬ ১৫:২১
বাড়ি নিয়ে আইনি জটিলতায় শিলাজিৎ!

বাড়ি নিয়ে আইনি জটিলতায় শিলাজিৎ! ছবি: সংগৃহীত।

বাড়ি নিয়ে বিতর্কে শিলাজিৎ মজুমদার। গায়ক বর্তমানে দক্ষিণ কলকাতার যে বাড়িতে থাকেন, সেটি নাকি তাঁর নিজের বাড়ি নয়, এমনই অভিযোগ অর্ণব বাচস্পতি চক্রবর্তীর। অর্ণব নিজেো পেশায় বাদ্যযন্ত্রশিল্পী। সমাজমাধ্যমে ছড়িয়েছে অর্ণবের সেই অভিযোগ। বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে উত্তর দিয়েছেন শিলাজিৎও।

Advertisement

অর্ণবের অভিযোগ, ২০১১ সালে এক বছরের চুক্তিতে নিজেদের বাড়ি ভাড়া দিয়েছিলেন শিলাজিৎকে। গানবাজনা করার জন্যই এই বাড়ি নাকি ভাড়া নিয়েছিলেন গায়ক। অর্ণবের কথায়, “বাবার সঙ্গে ১১ মাসের চুক্তি হয়েছিল শিলাজিৎদার। সেই চুক্তি আর রিনিউ করা হয়নি। ক্রমশ দেখলাম, শুধু গানের মহড়া নয়। ওই বাড়িতেই তিনি (শিলাজিৎ) থাকতে শুরু করলেন। ওঁকে প্রথমে উঠে যেতে বলা হলে, ছ’মাস সময় চেয়েছিলেন।” এই ভাবেই নাকি সময়সীমা বাড়ছিল, দাবি অর্ণবের। তিনি আরও বলেন, “এই ভাবে ২০১৪ সাল এসে গেল। বিষয়টি নিয়ে বচসাও হয়। এক দিন তিনি বলে দিলেন, ‘আমি উঠব না। যা হওয়ার হবে।’ তার পর থেকেই আমরা চেষ্টা করে চলেছি, আইনি পথে সমস্যা সমাধানের।”

পুরো ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে ২০১৬ সালে সমাজমাধ্যমে পোস্ট করেছিলেন অর্ণব। এখন রাজ্যে সরকার বদলের পরে ফের বিষয়টি নিয়ে সরব হয়েছেন তিনি। বাচস্পতি জানান, আইনি পথে হেঁটেও কোনও লাভ হয়নি। তাঁর কথায়, “২০১২ থেকে এই জটিলতা চলছে। এর মধ্যে আমার দাদু ও বাবা দু’জনেই প্রয়াত হয়েছেন। কেউই বিচার পাননি। এখন আমি আর মা চেষ্টা করে যাচ্ছি। এমন অবস্থা হয়েছে যে, আমাকে এখন একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতে হয়।”

এই বাড়ি নিয়েই তৈরি হয়েছে জটিলতা।

এই বাড়ি নিয়েই তৈরি হয়েছে জটিলতা। ছবি: সংগৃহীত।

এই প্রসঙ্গে যোগাযোগ করা হয়েছিল গায়ক শিলাজিৎ মজুমদারের সঙ্গেও। তাঁর স্পষ্ট বক্তব্য, “বিষয়টি এখন বিচারাধীন অবস্থায় রয়েছে। আমার এই নিয়ে মন্তব্য করার কোনও অধিকার নেই। একটি মামলা চলছে। উকিলের সঙ্গে কথা চলছে। আমার কিছু বলার থাকলেও আমি এই নিয়ে কিছু বলতে পারব না।” সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া পোস্ট প্রসঙ্গে গায়ক বলেন, “সমাজমাধ্যমে লিখে আমার সম্মানহানির চেষ্টা করছে। এই কারণেই আমাকে নিয়ে ভুল কথা ছড়াচ্ছে ওরা।”

Advertisement
আরও পড়ুন