Sohini Sarkar

‘বাঙালি সাজেই মানানসই’, খোলামেলা ছবি পোস্ট করতেই নেটাগরিকদের কটাক্ষ সোহিনীকে

গত বুধবার ইনস্টাগ্রামে কিছু ছবি পোস্ট করেন সোহিনী। হাঁটু পর্যন্ত কালো রঙের স্লিট ড্রেসে চেনা ছকের কিছুটা বাইরে অভিনেত্রী।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২১ ১৯:৩০
সোহিনী সরকার।

সোহিনী সরকার।

কপালে লাল টিপ, সিঁথিতে মোটা সিঁদুর, একঢাল চুল আর আটপৌরে শাড়ি। বেশ কিছু বছর ধরেই তিনি টলিউডের ‘সত্যবতী’। সোহিনী সরকার।

সেই ‘সত্যবতী’ এ বার ধরা দিলেন অন্য ভাবে। গত বুধবার ইনস্টাগ্রামে কিছু ছবি পোস্ট করেন সোহিনী। হাঁটু পর্যন্ত কালো রঙের স্লিট ড্রেসে চেনা ছকের কিছুটা বাইরে অভিনেত্রী। খোলা চুল, স্পষ্ট বক্ষ বিভাজিকায় চিরাচরিত ‘পাশের বাড়ির মেয়ে’র ছবি ধুয়ে মুছে সাফ।

ছবিতে লাইকের সংখ্যা ছাড়িয়েছে ৫০ হাজার। তবে নেটাগরিকদের একাংশের মনে ধরেনি সোহিনীর নতুন রূপ। সেই অসন্তুষ্টির প্রতিফলন পোস্টের কমেন্ট বক্সেও। এক নেটাগরিক লিখেছেন, ‘তুমি দিন দিন অত্যাধুনিক হয়ে যাচ্ছ, যা তোমার সঙ্গে যায় না। এটা আমার একান্তই ব্যক্তিগত অভিমত। আশা করি তুমি বিষয়টি ভাববে। বাঙালি নারীতেই তুমি শ্রেয়। আশা রাখি তুমি ফিরে আসবে সেই বেশেই। বাঙালি নারীতেই তুমি শ্রেয়। আশা রাখি তুমি ফিরে আসবে সেই বেশেই’। একজন আবার লিখেছেন, ‘বং রূপেতেই পাগল ছিলাম। ওয়েস্টার্ন কালচারে গা না ভাসালেই পারতে’।

Advertisement

এক দিকে যেমন, অনুরাগীদের ‘উপদেশ’, অন্য দিকে উড়ে এসেছে কুরুচিকর মন্তব্য। অভিনেত্রী বক্ষ বিভাজিকা দেখা যাওয়ায়, তাঁকে কটাক্ষ করতে ছাড়েনি নেটাগরিকদের একাংশ। দিন কয়েক আগেই একই ঘটনা ঘটেছে অভিনেত্রী মধুমিতা সরকারের সঙ্গেও। খোলামেলা ছবি পোস্ট করে ভর্ৎসনার শিকার হয়েছিলেন ইন্ডাস্ট্রির ‘চিনি’।

Advertisement
আরও পড়ুন