Sonam Kapoor

চোখেমুখে ক্লান্তি, উন্মুক্ত স্ফীতোদর, অন্তঃসত্ত্বা অবস্থার কোন পর্যায়ে সোনম, কেমন আছেন এখন?

খোলা চুল, নীলরঙের ‘বডিকন’ পোশাকে সোনমের চোখেমুখে ক্লান্তির ছাপ দেখতে পেয়েছেন বলেই জানান অনুরাগীরা। এ বার নিজের স্বাস্থ্যের খবর শোনালেন সোনম।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৪৩
সোনম কপূর।

সোনম কপূর। ছবি: সংগৃহীত।

দ্বিতীয় বার মা হতে চলেছেন সোনম কপূর। এই মুহূর্তে অভিনয় থেকে যোজন দূরে। যদিও মুম্বই এলে নানা অনুষ্ঠানে দেখা যায় তাঁকে। বলিউডের ‘ফ্যাশনিস্তা’ তিনি। এই মুহূর্তে গর্ভাবস্থার শেষ পর্যায়ে রয়েছেন সোনম। শোনা যাচ্ছে, মুম্বইয়েই হয়তো সন্তানের জন্ম দেবেন তিনি। যদিও এখনও বিভিন্ন জায়গায় যাচ্ছেন ওই অবস্থাতেই। শারীরিক অবস্থার কথা জিজ্ঞেস করতেই কী উত্তর দিলেন সোনম?

Advertisement

দিনকয়েক আগে শরীরচাপা কালো পোশাকে দেখা যায় সোনমকে। খোলা চুল, নীলরঙের ‘বডিকন’ পোশাকে সেই সময় সোনমের চোখেমুখে ক্লান্তির ছাপ দেখতে পান বলেই জানান অনুরাগীরা। সোমবার সোনম ধরা দিলেন সাদা পোশাকে। রোদচশমা, ফ্রেঞ্চনট, লম্বা স্কার্ট, সাদা শার্ট, পেটের কাছে খোলা বোতামেই স্পষ্ট অভিনেত্রীর স্ফীতোদর। একটি অনুষ্ঠানকক্ষ থেকে বেরিয়ে পোজ় দিলেন আলোকচিত্রীদের। গাড়িতে ওঠার আগে আলোকচিত্রীরা জানাতে চান তাঁর স্বাস্থ্যের হালহকিকত। তাতেই সোনম হেসে বলেন, ‘‘সব কিছু একেবারে ঠিক আছে, ধন্যবাদ।’’

সোনম একা নন। এর আগে অন্তঃসত্ত্বা অবস্থায় কাজ করার ধারা তৈরি করেন করিনা কপূর খান। তার পর আলিয়া ভট্ট থেকে ইয়ামি গৌতমও সেই পথের পথিক।

Advertisement
আরও পড়ুন