Rajpal Yadav-Sonu Sood

সাহায্য করতে গিয়েও রাজপালের কটাক্ষের শিকার হয়েছেন! অবশেষে মুখ খুললেন সোনু নিজেই

তিহাড়ে রাজপাল থাকাকালীন, তাঁর সম্পর্কে ভাল কথাই বলেছিলেন সোনু। তাঁর পরবর্তী ছবিতে খলনায়ক হিসাবে রাজপালকে নেবেন বলেও জানান। পারিশ্রমিক বেশি দেওয়ার আশ্বাসও দেন। এ সব শুনে চটে গিয়েছেন রাজপাল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৬ ১৭:২১
রাজপালকে পাল্টা জবাব সোনুর

রাজপালকে পাল্টা জবাব সোনুর ছবি: সংগৃহীত।

বিতর্ক পিছু ছাড়ছে না রাজপাল যাদবের। তিহাড় থেকে বেরোনোর পরেও একের পর এক জটিলতায় পড়ছেন তিনি। সোনু সুদ তাঁকে সাহায্য করার কথা বলেছিলেন। সেই সোনুকেই কটাক্ষ করে বিতর্কে জড়িয়েছেন তিনি। বিতর্কে অবশেষে মুখ খুললেন সোনু সুদ।

Advertisement

তিহাড়ে রাজপাল থাকাকালীন, তাঁর সম্পর্কে ভাল কথাই বলেছিলেন সোনু। তাঁর পরবর্তী ছবিতে খলনায়ক হিসাবে রাজপালকে নেবেন বলেও জানান। পারিশ্রমিক বেশি দেওয়ার আশ্বাসও দেন। এ সব শুনে চটে গিয়েছেন রাজপাল। তাঁর দাবি, তাঁর হাতে যথেষ্ট কাজ আছে। কারও কাছে কাজের জন্য হাত পাততে হয় না। এই প্রসঙ্গে সোনু জানান, রাজপাল তিহাড় জেল থেকে বেরিয়ে আসায় তিনি খুশি। তিনি বলেন, “আমি কিন্তু কোথাও বলিনি, ওঁর কাজের প্রয়োজন আছে। আমি বলেছিলাম, ওঁকে কাজের চুক্তিতে সই করিয়ে অগ্রিম পারিশ্রমিক দিই। এটা ওঁর মতো অভিনেতার প্রাপ্য।”

সম্প্রতি এক সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন রাজপাল। তিনি জানান, অনেকেই তাঁকে সাহায্য করেছেন এবং তাঁদের প্রতি তিনি কৃতজ্ঞ। কিন্তু সোনুর নাম উঠে আসতেই তিনি বলেন, “আমাকে কাজের জন্য মানুষের কাছে হাত পাততে হবে, এই ভুল ধারণা এ বার বাদ দিন। কাজ চাওয়ার মধ্যে লজ্জার কিছু নেই, আমি জানি। কিন্তু আমার কাছে কাজ আছে। কাজেই আমি বাঁচি। অভিনয়টাই আমার কাছে সব। আমি এমন ভাবে কাজ করি যে, অন্যদের চার গুণ কাজ পাই। ছুটিতেও আমি কাজ করি।”

রাজপাল এই মন্তব্য করেই বিতর্কে জড়িয়েছেন। নেটাগরিকের দাবি, সোনু তাঁকে সাহায্য করতেই চেয়েছিলেন। কিন্তু তিনি ভুল বুঝে চটে গেলেন।

কিছু দিন আগে এক সাক্ষাৎকারে রাজপাল জানান, তাঁর হাতে এর মধ্যেই প্রচুর কাজ এসেছে। ছবির কাজের পাশাপাশি ব্র্যান্ডের হয়ে প্রচার করার কাজও এসেছে। ১০টি ছবিতে তিনি সইও করে ফেলেছেন। ছবির কাজ মিলিয়ে তাঁর হাতে নাকি এখন প্রায় ১০০০ কোটি টাকার কাজ।

Advertisement
আরও পড়ুন