Abhishek Bachchan New Movie

ভৌতিক কাহিনির নায়ক হচ্ছেন অভিষেক বচ্চন! আবার বাবা-মেয়ের সমীকরণ পর্দায়?

শোনা যাচ্ছে, প্রথম বার ভূতের ছবিতে দেখা যাবে অভিষেককে। অন্দরের ফিসফাস পরিচালক সিদ্ধার্থ আনন্দের সঙ্গে প্রাথমিক স্তরের কথাবার্তা হয়ে গিয়েছে। যদিও এখনও চূড়ান্ত কিছু জানা যায়নি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৬ ২০:১৪
প্রথম বার ভৌতিক কাহিনিতে অভিনয় করবেন অভিষেক বচ্চন?

প্রথম বার ভৌতিক কাহিনিতে অভিনয় করবেন অভিষেক বচ্চন? ছবি: সংগৃহীত।

অভিষেক বচ্চনের জীবনে যেন দ্বিতীয় ইনিংস শুরু হয়েছে। একের পর এক ছবি ও সিরিজ়ে ঝুলিভর্তি তাঁর। ইতিমধ্যেই ‘কিং’ ছবিতে অভিনেতার লুক নিয়ে বিপুল আলোচনা শুরু হয়েছে। নেতিবাচক চরিত্রে দেখা যাবে তাঁকে। এই ছবির কাজ শেষ হতে না হতেই নতুন ছবির কাজে হাত দিলেন অভিনেতা।

Advertisement

শোনা যাচ্ছে, প্রথম বার ভূতের ছবিতে দেখা যাবে অভিষেককে। অন্দরের ফিসফাস, পরিচালক সিদ্ধার্থ আনন্দের সঙ্গে প্রাথমিক স্তরের কথাবার্তা হয়ে গিয়েছে। যদিও এখনও চূড়ান্ত কিছু জানা যায়নি। শোনা যাচ্ছে, ছবিটি প্রযোজনার দায়িত্বেও থাকবেন সিদ্ধার্থ। ভয়ের সঙ্গে নাকি রহস্য এবং রোমাঞ্চের মিশেল দেখা যাবে এই কাহিনিতে।

এই গল্পেও নাকি থাকবে বাবা-মেয়ের গল্প। এর আগে অভিষেকের ‘আই ওয়ান্ট টু টক’ ছবিতেও বাবা-মেয়ের সমীকরণ দেখেছিল দর্শক। প্রশংসিত হয়েছিল তাঁর অভিনয়। শোনা যাচ্ছে, পরিচালক এই ছবিতে বাবা-মেয়ের সমীকরণ দেখালেও অভিষেককে একেবারে নতুন ভাবে পর্দায় আনতে চান। এমনকি বাণিজ্যিক ভাবেও যাতে সাফল্য আসে সে কথা মাথায় রেখেই নাকি চিত্রনাট্য লেখা চলছে। সব ঠিক থাকলে চলতি বছরের সেপ্টেম্বরেই শুরু হবে এই ভৌতিক ছবির শুটিং।

Advertisement
আরও পড়ুন