Sudhu Tomari Jonno Serial

পায়ের চোট গভীর হয়েছে, বাধ্য হয়ে ধারাবাহিক ছেড়েছেন শুভ্রজিৎ! ‘শুধু তোমারই জন্য’-এ নায়ক হচ্ছেন কে?

অন্দরের খবর, ইতিমধ্যেই নতুন নায়ক খোঁজা শুরু হয়ে গিয়েছে। খুব বেশি দিন নাকি নায়ককে ছাড়া শুটিং চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। তাই শুভ্রজিতের পরিবর্তে নতুন মুখ খোঁজা চলছে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ জুন ২০২৬ ১১:০৩
শুভ্রজিত সাহার পরিবর্তে কোন অভিনেতাকে দেখা যাবে?

শুভ্রজিত সাহার পরিবর্তে কোন অভিনেতাকে দেখা যাবে? ছবি: সংগৃহীত।

শুটিং সেটে পড়ে গিয়ে পায়ে চোট পেয়েছিলেন অভিনেতা শুভ্রজিৎ সাহা। ফলে অনেক দিন ধারাবাহিকের শুটিং করতে পারেননি। জটিলতা বাড়ায় ধারাবাহিক থেকে সরে আসার সিদ্ধান্ত নেন নায়ক নিজেই। এই মুহূর্তে দর্শক তাঁকে দেখছিল ‘শুধু তোমারই জন্য’ ধারাবাহিকে। এখন প্রশ্ন, শুভ্রজিতের চরিত্রে দেখা যাবে কাকে?

Advertisement

অন্দরের খবর, ইতিমধ্যেই নতুন নায়ক খোঁজা শুরু হয়ে গিয়েছে। খুব বেশি দিন নাকি নায়ককে ছাড়া শুটিং চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। তাই শুভ্রজিতের পরিবর্তে নতুন মুখ খোঁজা চলছে। ইতিমধ্যেই মঙ্গলবার রাতে নতুন এক অভিনেতার ‘লুকসেট’ও হয়েছে বলে খবর। শোনা যাচ্ছে, অভিনেতা সায়ন বসুর ‘লুকসেট’ হয়েছে। তবে তাঁকে নাকি এখনও চূড়ান্ত করা হয়নি। অন্দরের আলোচনা, আরও কয়েক জনের ‘লুকসেট’ হওয়ার কথা বুধবার। বৃহস্পতিবারের মধ্যেই নাকি চূড়ান্ত হয়ে যাবে নতুন নায়ক কে হবেন?

শোনা যাচ্ছে অভিনেতা সায়ন বসুর লুকসেট হয়েছে।

শোনা যাচ্ছে অভিনেতা সায়ন বসুর লুকসেট হয়েছে। ছবি: সংগৃহীত।

মে মাসের শেষে অভিনেতা শুভ্রজিতের পায়ে বড় চোট লাগে। ডান পায়ের ৬০ শতাংশ লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল। চার সপ্তাহ বিছানায় থাকতে হবে নায়ককে, এমনটাই জানিয়েছিলেন চিকিৎসক। মঙ্গলবার সমাজমাধ্যমে শুভ্রজিৎ লেখেন, “এমআরআই রিপোর্ট হাতে এল, ডাক্তারের কথা শুনে জানলাম পায়ে আরও কিছু জটিলতা তৈরি হয়েছে। এখন পায়ে প্লাস্টার করা হয়েছে। পায়ে প্লাস্টার পড়ার পরেও কয়েক দিন কাজ করেছি। কারণ ‘শুধু তোমারি জন্য’-এর গল্পটা অসম্পূর্ণ রেখে যেতে চাইনি। ডাক্তার কাজ করার অনুমতি দিচ্ছিলেন না, তবুও নিজের শরীরের কথা না ভেবে কাজ করে গিয়েছি। কিন্তু এখন সত্যিই পা আর সঙ্গ দিচ্ছে না।”‌

অন্দরের আলোচনা ইতিমধ্যেই নায়ক ‘নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি)’ দিয়েছেন। শুভ্রজিতের অসুস্থতা প্রসঙ্গে কী বলেছিলেন তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা মিত্র? তিনি বলেছিলেন, “ধারাবাহিকেও দেখানো হচ্ছিল, নায়ক রাহুলের পায়ের লিগামেন্ট ছিঁড়েছে। আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছে সে। বাস্তবেও সেটাই ঘটল। সেটে শুট করতে করতে আচমকা পড়ে যায় শুভ্রজিৎ। ভাগ্যিস, আমার কোনও শুট চলছে না বলে বাড়িতে ছিলাম। সঙ্গে সঙ্গে সেটে আসি। শুভ্রজিতের পায়ের এক্স-রে করাই।” এ বার শুভ্রজিতের পরিবর্তে সায়নকে দেখা যাবে, না কি অভিনয় করবেন অন্য কেউ? সেটাই দেখার অপেক্ষায় দর্শক।

Advertisement
আরও পড়ুন