Tollywood gossip

সহকর্মীর ব্যক্তিগত মুহূর্ত গোপনে ভিডিয়ো করতে গিয়ে বাধল গোল! বন্ধ হয়ে যেতে বসেছিল শুটিং?

ইতিমধ্যেই সেই ওয়েব সিরিজ় নিয়ে নানা ধরনের আলোচনাও শুরু হয়ে গিয়েছে। কেউ ভাল বলেছেন। কারও আবার খুব ধীর গতির কাহিনি বলে মনে হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৫ জুন ২০২৬ ১০:০৭
অভিনেতা পরিস্থিতি সামাল দিলেন কী ভাবে?

অভিনেতা পরিস্থিতি সামাল দিলেন কী ভাবে? প্রতীকী ছবি।

প্রায় এক বছর আগের ঘটনা। কলকাতায় সেট পড়েছে বলিউড পরিচালকের। শুটিং শুরু হবে তথাকথিত ‘বড়’ ওয়েব সিরিজ়ের। সেই সিরিজ়ে অভিনয়ের জন্য ডাক পড়েছিল টলিপাড়ার অনেক অভিনেতার। কিন্তু স্টুডিয়োপাড়ার এক অভিনেতা শুটিং করতে গিয়ে যে এমন কাণ্ড ঘটিয়ে বসবেন কেউ কি ভেবেছিল?

Advertisement

ইতিমধ্যেই সেই ওয়েব সিরিজ় নিয়ে নানা ধরনের আলোচনাও শুরু হয়ে গিয়েছে। কেউ ভাল বলেছেন। কারও আবার খুব ধীর গতির কাহিনি বলে মনে হয়েছে। কিন্তু প্রত্যেক অভিনেতাই প্রশংসিত হয়েছেন তাঁদের অভিনয়ের জন্য। এই গল্পের অনেকাংশের শুটিংই হয়েছিল কলকাতায়। বেশ কিছু দিন আউটডোর শুটিংয়ে একসঙ্গে ছিলেন কলকাতা এবং মুম্বইয়ের শিল্পীরা। সেখানেই এক রাতে নাকি হয়েছিল অশান্তি।

অন্দরের ফিসফাস টলিপাড়ার এক অভিনেতার অভব্য ব্যবহারের কারণেই বিব্রত হন আর এক অভিনেতা। তিনি মুম্বই থেকেই কলকাতায় এসেছিলেন কাজ করতে। আচমকাই নাকি টলিপাড়ার সেই অভিনেতা, মুম্বইয়ের শিল্পীর ব্যক্তিগত মুহূর্তের ভিডিয়ো করতে শুরু করেন। সেই ঘটনা নজরে আসতেই তৈরি হয় উত্তপ্ত পরিস্থিতির। শোনা যায়, ঘটনা এমনই বড় আকার নিয়েছিল যে শুটিং নাকি বন্ধ হতে বসেছিল। পরে টলিপাড়ার অভিনেতা নিজের ভুল বুঝতে পেরে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন।

Advertisement
আরও পড়ুন