Ranveer Singh

বলিউডে নিষিদ্ধ রণবীর সিংহ! ৪৫ কোটি টাকার জট নিয়ে অবশেষে মুখ খুললেন ‘ধুরন্ধর’ তারকার মুখপাত্র

সোমবার এফডব্লিউআইসিই (ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ়) থেকে রণবীরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তাদের অনুরোধ, বলিউডের কেউ যেন রণবীরের সঙ্গে কাজ না করেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ মে ২০২৬ ১২:২৭
রণবীরের তরফ থেকে কী বার্তা?

রণবীরের তরফ থেকে কী বার্তা? ছবি: সংগৃহীত।

বলিউডে নিষিদ্ধ হয়েছেন অভিনেতা রণবীর সিংহ। ফরহান আখতারের ছবি ‘ডন ৩’ থেকে বেরিয়ে যাওয়ার পরেই বিতর্কের সূত্রপাত। সোমবার এফডব্লিউআইসিই (ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ়) থেকে রণবীরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। তাদের অনুরোধ, বলিউডের কেউ যেন রণবীরের সঙ্গে কাজ না করেন। এই প্রসঙ্গে সংবাদমাধ্যমের কাছে মুখ খুলেছেন রণবীরের মুখপাত্র। কেন অভিনেতা এখনও নীরব, তা-ও জানিয়েছেন তিনি।

Advertisement

ফরহানের অভিযোগ ছিল, ‘ডন ৩’ থেকে হঠাৎ সরে দাঁড়িয়েছেন রণবীর। সিদ্ধান্ত নেওয়ার আগে রণবীরকে নোটিসও পাঠানো হয়েছিল বলে দাবি করা হয়েছে। কিন্তু সমস্যার সমাধান হয়নি। এফডব্লিউআইসিই-এর পক্ষ থেকে জানানো হয়, ৪৫ কোটি টাকার ক্ষতিপূরণ দিলে তবেই রণবীরের উপর থেকে নিষেধাজ্ঞা উঠবে। রণবীরের মুখপাত্র বলেন, “রণবীর সম্পূর্ণ ইন্ডাস্ট্রি এবং ‘ডন’ ফ্র্যাঞ্চাইজ়ির সঙ্গে যুক্ত প্রত্যেককে গভীর ভাবে সম্মান করেন। ‘ডন ৩’ নিয়ে সাম্প্রতিক পরিস্থিতিতে তিনি ইচ্ছাকৃত ভাবেই নীরব থেকেছেন। কারণ তাঁর বিশ্বাস, পেশাগত আলোচনা পারস্পরিক সম্মান বজায় রেখেই সামলানো উচিত।”

এই বিষয়টি নিয়ে নানা জল্পনা ও আলোচনা সামনে এলেও রণবীর কখনও প্রকাশ্যে প্রতিক্রিয়া জানাননি। বর্তমানে তাঁর পুরো মনোযোগ নাকি নিজের কাজ এবং ভবিষ্যতের প্রতিশ্রুতিগুলির দিকেই রয়েছে।

এই বিতর্কের মাঝেই প্রকাশ্যেও এসেছেন রণবীর। তবে তিনি একটি কথাও বলেননি। মঙ্গলবার সকালে মুম্বই বিমানবন্দরে দেখা যায় তাঁকে। তাঁর পরনে ছিল সাদা রঙের কুর্তা-পাজামা ও নেহরু জ্যাকেট। চোখে রোদচশমা ও মুখে কালো মাস্ক। কড়া নিরাপত্তার ঘেরাটোপে তিনি গাড়ি থেকে নামেন। রণবীরের মুখপাত্র আরও জানিয়েছেন, এই গোটা বিষয়টি সৌজন্য বজায় রেখেই ‘ধুরন্ধর’ তারকা সামাল দিতে চান।

Advertisement
আরও পড়ুন