The Kerala Story

‘আমি অতি-আত্মবিশ্বাসী নই’! অক্ষয় ও শাহরুখকে নিয়ে কী বললেন ‘দ্য কেরল স্টোরি’র পরিচালক সুদীপ্ত সেন?

‘দ্য কেরল স্টোরি’ ছবির নামের সঙ্গে জুড়েছে ‘প্রোপাগান্ডা’। ছবি নিয়ে সম্প্রতি সাক্ষাৎকারে কথা বললেন পরিচালক সুদীপ্ত সেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ মে ২০২৬ ২০:৪৩
শাহরুখ-অক্ষয়কে নিয়ে কী বললেন সুদীপ্ত সেন?

শাহরুখ-অক্ষয়কে নিয়ে কী বললেন সুদীপ্ত সেন? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বার বার বিতর্ক তৈরি হয়েছে ‘দ্য কেরল স্টোরি’ ছবিকে কেন্দ্র করে। ছবির নামের সঙ্গে জুড়েছে ‘প্রোপাগান্ডা’। ছবি নিয়ে সম্প্রতি সাক্ষাৎকারে কথা বললেন পরিচালক সুদীপ্ত সেন। কেন নিজের ছবিতে শাহরুখ খান বা অক্ষয় কুমারের মতো তারকাদের কথা ভাবেন না, তাও জানালেন তিনি।

Advertisement

‘দ্য কেরল স্টোরি’র পরিচালক সম্প্রতি জানিয়েছেন, বড় তারকাদের নিয়ে কাজ করলে পরিচালকের স্বাধীনতা অনেকটাই কমে যায়। তাই শাহরুখ, সলমন বা অক্ষয়ের কথা তিনি ভাবেন না। সাক্ষাৎকারে সুদীপ্ত জানান, তিনি শুরু থেকেই ঠিক করেছিলেন যে, ‘দ্য কেরল স্টোরি’-তে কোনও বড় তারকাকে নেবেন না। তিনি ছবিটিকে ব়ড় বাজেটের তারকাখচিত ছবি বানাতে চাননি। বরং তিনি নাকি এমন একটি গল্প বলতে চেয়েছিলেন, যা সাধারণ মানুষের মনে প্রভাব ফেলবে।

বড় তারকাদের সঙ্গে কাজ না করা নিয়ে সুদীপ্ত বলেন, “আমি আত্মবিশ্বাসী মানুষ। কিন্তু অতি-আত্মবিশ্বাসী নই।” তিনি জানান, নিজের গল্প নিয়ে কাজ করতে তিনি স্বচ্ছন্দ। কিন্তু বড় তারকা থাকলে যে চাপ ও দায়িত্ব আসে, তা সামলানো তাঁর পক্ষে কঠিন।

তা ছাড়াও সুদীপ্তের দাবি, যখন বড় কোনও তারকা ছবিতে থাকেন, তখন ছবিটি পরিচালকের আর থাকে না। তখন সেই ছবি তারকার হয়ে যায়। সুদীপ্ত নিজের শিল্প এবং নিজের গল্পের উপরেই বেশি গুরুত্ব দিতে চান বলেও জানান। অন্য কারও ভাবনা অনুযায়ী ছবি তৈরি করার বদলে নিজের দৃষ্টিভঙ্গি নিয়েই কাজ করতে তিনি বেশি চান।

একই সাক্ষাৎকারে সুদীপ্ত সেন জানান, তিনি আত্মবিশ্বাসী ছিলেন, ‘দ্য কেরল স্টোরি’ বড় সাফল্য পাবে। তবে সফল হওয়ার পরেও বড় তারকাদের সঙ্গে কাজ করার কোনও পরিকল্পনা নেই তাঁর।

Advertisement
আরও পড়ুন