Sunita-Govinda

এখন দূরত্ব বেড়েছে, কিন্তু ২১ বছরের গোবিন্দকে কোন জাদুবলে নিজের দিকে আকর্ষিত করেছিলেন সুনীতা?

তাঁদের দাম্পত্যকলহ নিয়ে প্রকাশ্যে বিস্তর আলোচনা হয়েছে। কিন্তু গোবিন্দ এবং সুনীতার সম্পর্কের শুরুর দিনগুলো ছিল একেবারে অন্যরকম।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ মে ২০২৬ ১০:৩০
গোবিন্দর সঙ্গে প্রেমের কোন রহস্য ফাঁস করলেন সুনীতা?

গোবিন্দর সঙ্গে প্রেমের কোন রহস্য ফাঁস করলেন সুনীতা? ছবি: সংগৃহীত।

অভিনেতা গোবিন্দ এবং তাঁর স্ত্রী সুনীতা আহুজা মাঝে মাঝেই উঠে আসেন আলোচনায়। তাঁদের দাম্পত্যকলহ নিয়ে প্রকাশ্যে বিস্তর আলোচনা হয়েছে। এরই মাঝে সম্পর্কের শুরুর দিনের কথা ভাগ করে নিলেন সুনীতা। কী ভাবে তাঁর প্রেমে পড়েছিলেন গোবিন্দ?

Advertisement

সম্প্রতি, গোবিন্দ এবং সুনীতার কন্যা টিনা আহুজা যোগ দিয়েছিলেন শিল্পা শেট্টী সঞ্চালিত একটি অনুষ্ঠানে। সেখানে তাঁর সঙ্গে ছিলেন মা সুনীতাও। তখনই মজার ছলে অনেক ধরনের কথাই উঠে আসে। সেখানেই সুনীতার থেকে শিল্পা জানতে চান, তিনি রান্না করতে পারেন কি না। তখন সুনীতা বলেন, “রান্না করেই তো স্বামীর মন জিতেছি।” তিনি জানান, ১৫ বছর বয়স থেকে রান্না করতে শিখেছেন। সেই সময়েই স্বামী গোবিন্দের সঙ্গে তাঁর আলাপ। তখন নায়কের বয়স ২১।

সুনীতা জানিয়েছেন, গোবিন্দ বরাবরই ভোজনবিলাসী। তাই তাঁর মন ভাল রাখতে, ভালবেসে রান্না শিখেছিলেন। ভাল ভাল খাবারই খাইয়েই নাকি তিনি গোবিন্দের মন জয় করেছেন। গোবিন্দ-পত্নীর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই তাঁদের নিয়ে আলোচনার শেষ নেই। কারণ, কিছু দিন আগে তিনিই স্বামীর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনেছিলেন।

এক সাক্ষাৎকারে সুনীতা জানিয়েছিলেন, তিনি এখন আর গোবিন্দকে বিশ্বাস করেন না। তিনি বলেন, ‘‘আগে আমাদের দাম্পত্যে সুরক্ষিত বোধ করতাম। কিন্তু, এখন আর করি না। এখন ওর ৬০-এর বেশি বয়স। জানি না, কখন কী করবে।’’ সুনীতা জানান, আগে কাজের ব্যস্ততায় কোনও রকম পরকীয়ায় জড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল না গোবিন্দের। সুনীতার কথায়, ‘‘কিন্তু এখন তো বসেই থাকে। তাই ভয় হয়, কিছু করে না ফেলে!’’ শোনা যায়, গত ১৫ বছর ধরে তাঁরা আলাদা বাস করেন। তবে এই বিষয়ে নায়ক কখনও কিছু মন্তব্য করেননি।

Advertisement
আরও পড়ুন