Sunita Ahuja

১৪ বছর ধরে মুখ দেখাদেখি ছিল না, কেন ভাগ্নে কৃষ্ণ ও তাঁর স্ত্রীকে ক্ষমা করে দিলেন সুনীতা?

প্রায় ১৪ বছর ধরে তাঁদের নাকি পারিবারিক কলহ চলেছে। সম্প্রতি টিভির পর্দার সামনে ভাগ্নে ও তাঁর স্ত্রী কশ্মীরাকে ক্ষমা করে দেন গোবিন্দ-পত্নী সুনীতা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ মে ২০২৬ ১৯:৪১
ভাগ্নে ও ভাগ্নেবৌয়ের সঙ্গে ১৪ বছরের দূরত্ব মেটালেন সুনীতা।

ভাগ্নে ও ভাগ্নেবৌয়ের সঙ্গে ১৪ বছরের দূরত্ব মেটালেন সুনীতা। ছবি: সংগৃহীত।

বলিউডের অন্দরে গোবিন্দ ও তাঁর ভাগ্নে কৃষ্ণ অভিষেকের মতান্তর বহু বছর ধরে আলোচনার কেন্দ্রে। গোবিন্দের স্ত্রী সুনীতা আহুজা ও কৃষ্ণ একাধিক বার বাগবিতণ্ডায় জড়িয়েছেন প্রকাশ্যে। দু’জনেই একে অপরকে পারিবারিক সম্পর্ক নষ্ট করার কারিগর হিসাবে দাগিয়েছেন। সংবাদমাধ্যমের কাছে নানা নেতিবাচক তকমা দিয়েছেন পরস্পরকে। প্রায় ১৪ বছর ধরে তাঁদের পারিবারিক কলহ চলেছে। সম্প্রতি টিভির পর্দার সামনে ভাগ্নে ও তাঁর স্ত্রী কশ্মীরাকে ক্ষমা করে দেন গোবিন্দ-পত্নী সুনীতা।

Advertisement

দীর্ঘ ১৪ বছর পেরিয়ে গিয়েছে মামি সুনীতার মুখোমুখি হননি কৃষ্ণ। মামির সঙ্গে সম্পর্ক খারাপ হলেও গোবিন্দকে কখনও কৃষ্ণকে নিয়ে বিরূপ মন্তব্য করতে দেখা যায়নি। এ বার নাকি পারিবারিক সেই দূরত্ব মুছে গেল। একটি রান্নার অনুষ্ঠানে অতিথি হয়ে আসেন সুনীতা। কৃষ্ণা জানান, তিনি একেবারেই জানতেন না যে, সুনীতা ওই পর্বের অতিথি হয়ে আসছেন। মামিকে সামনে দেখে আবেগতাড়িত হয়ে পড়েন ভাগ্নে কৃষ্ণা ও তাঁর স্ত্রী। অভিমান দূরে সরিয়ে তাঁদের উষ্ণ আলিঙ্গন করেন সুনীতা। মামির পা ছুঁয়ে প্রণাম করেন কৃষ্ণ ও কশ্মীরা। প্রায় বনবাস শেষ হওয়ার মতো।

সুনীতা বলেন, ‘‘ওরা আমার সন্তানের মতো। ওদের প্রতি কোনও বিরূপ মনোভাব মনের মধ্যে পুষে নিয়ে চলতে পারব না। তাই ক্ষমা করে দিয়েছি।’’ দাদা ও মামির এমন পুর্নমিলন দেখে খুশি ভাগ্নি আরতি সিংহ।

Advertisement
আরও পড়ুন