Sushmita Sen

‘আমার হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ারই ছিল’, অসুস্থতার পরে তিন বছর কী কী করেছেন সুস্মিতা সেন?

৯৫ শতাংশ ব্লকেজ পাওয়া গিয়েছিল তাঁর হৃদ্‌যন্ত্রে। তড়িঘড়ি অ্যাঞ্জিয়োপ্লাস্টি করাতে হয় সুস্মিতাকে। তার পর কেটে গিয়েছে অনেকটা সময়। কী ভাবে সুস্থ হয়ে উঠলেন প্রাক্তন বিশ্বসুন্দরী তথা অভিনেত্রী?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:০৪
কী কী করে সুস্থ হলেন সুস্মিতা?

কী কী করে সুস্থ হলেন সুস্মিতা? ছবি: সংগৃহীত।

তিন বছর আগে হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন সুস্মিতা সেন। ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন তাঁর অনুরাগীরা। ৯৫ শতাংশ ব্লকেজ পাওয়া গিয়েছিল তাঁর হৃদ্‌যন্ত্রে। তড়িঘড়ি অ্যাঞ্জিয়োপ্লাস্টি করাতে হয় তাঁকে। তার পর কেটে গিয়েছে অনেকটা সময়। কী ভাবে সুস্থ হয়ে উঠলেন? সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুললেন প্রাক্তন বিশ্বসুন্দরী।

Advertisement

সুস্মিতা অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে উদ্বেগ প্রকাশ করেছিলেন তাঁর অনুরাগীরা। তাঁদের উদ্দেশে সুস্মিতা সমাজমাধ্যমের পোস্টে লেখেন, “ঈশ্বরকে ধন্যবাদ। তিন বছর হয়ে গেল। আপনাদের সকলকেও খুব ভালবাসি। দুগ্গা দুগ্গা। হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার পরে তিন বছর কেটে যাওয়ার উদ্‌যাপন করছি।”

এই তিন বছরে নিয়ম করে শরীরচর্চা করেছেন সুস্মিতা সেন। নিয়ম মেনে চলেছেন। জীবনযাপন ঠিক রেখেছেন। এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, “আমার হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ারই ছিল। আমার বাবা-মা দু’জনেরই হৃদ্‌যন্ত্রের সমস্যা রয়েছে। তাই আমি যে সুস্থ হয়ে উঠতে পেরেছি, এটাই আমার কাছে বড় আশীর্বাদ।”

সুস্মিতা কেমন জীবনধারা বজায় রেখেছেন এই তিন বছর? শরীরচর্চা খুবই গুরুত্বপূর্ণ বলে জানান সুস্মিতা। প্রথম দিকে তিনি হালকা কিছু শরীরচর্চা করতেন। তার পর সেখান থেকে ওয়েট ট্রেনিং-এর দিকে যান প্রাক্তন বিশ্বসুন্দরী। তবে শরীরচর্চা থেকে দৌড় বাদ রেখেছেন তিনি। কিন্তু হাঁটতে যান নিয়ম করে। অভিনেত্রীর কথায়, “শরীর ও স্বাস্থ্য ঠিক কী চাইছে, সেটা শুনতে হবে।”

‘আর্যা’ ওয়েব সিরিজ়ে সুস্মিতার অভিনয় প্রশংসিত হয়েছে। তাঁর শেষ মুক্তিপ্রাপ্ত কাজ ‘আর্যা ৩’।

Advertisement
আরও পড়ুন