swastika dutta

Swastika Dutta: হাসপাতালে ভর্তি স্বস্তিকার মা, পাশে আছেন শোভন

বুধবার হিসটেরেকটমি অস্ত্রোপচার হল স্বস্তিকা দত্তের মা সুনীতা দত্তের।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২১ ১১:১৭
স্বস্তিকার সঙ্গে আছেন শোভন।

স্বস্তিকার সঙ্গে আছেন শোভন।

বুধবার হিসটেরেকটমি অস্ত্রোপচার হল স্বস্তিকা দত্তের মা সুনীতা দত্তের। সূত্রের খবর, কিছু দিন ধরেই তলপেটের ব্যথায় কষ্ট পাচ্ছিলেন তিনি। চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করলে নানা পরীক্ষার পর ধরা পরে, জরায়ুতে সমস্যা দেখা দিয়েছে। যদিও চিকিৎসকের দাবি, দেশের ১০০ জন মহিলার মধ্যে ৬০ জন এই সমস্যায় ভোগেন। অস্ত্রোপচারে যার নিরাময় সম্ভব।

বাইপাসের ধারে এক নামী বেসরকারি হাসপাতালে এর পরেই মাকে ভর্তি করেন অভিনেত্রী। আপাতত তিনি স্থিতিশীল। আনন্দবাজার অনলাইন যোগাযোগ করেছিল জনপ্রিয় ধারাবাহিকের ‘রাধিকা’ স্বস্তিকার সঙ্গে। অভিনেত্রীর কথায়, ‘‘চিকিৎসকদের দাবি, প্রোটিন সমৃদ্ধ খাবার নিয়মিত খেলে দ্রুত সুস্থ হয়ে উঠবেন মা। মায়ের জন্য বিজ্ঞাপনী চিত্র সহ একাধিক কাজ পিছিয়ে দিয়েছি। ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা, মা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন। কারণ, মায়ের উপরে আমি প্রচণ্ড নির্ভরশীল।’’

Advertisement

মঙ্গলবার লন্ডন থেকে ফিরেছেন শোভন গঙ্গোপাধ্যায়। খবর, কয়েকটি দিন তিনি বিদেশের মাটিতে ব্যস্ত ছিলেন ছিলেন সোনু নিগমের সঙ্গে। সোনুর দলের সঙ্গে বিশেষ ভাবে যুক্ত সুরকার-শিল্পী। বিদেশের মাটিতে আয়োজিত সোনুর শো-তে তিনিও ছিলেন বলিউডের খ্যাতনামী শিল্পীর সঙ্গে। ফিরে সব শুনে তিনিও চলে আসেন হাসপাতালে। বুধবার, সুনীতা দেবীর অস্ত্রোপচারের সময় তিনি সারাক্ষণ পাশে ছিলেন স্বস্তিকার।

Advertisement
আরও পড়ুন