TVK election Result

তামিলনাড়ুতে জয়ের পথে থলপতি বিজয়, জন্মদিনে কোথায় গেলেন আলোচিত প্রেমিকা তৃষা কৃষ্ণন

প্রথম থেকেই সরকার গড়ার বিষয়ে আত্মবিশ্বাসী ছিলেন বিজয়। ভোট গণনার মধ্য পর্যায় সেই ইঙ্গিতই করছে। আর এই দিনই জন্মদিন তাঁর আলোচিত প্রেমিকা তৃষা কৃষ্ণনের। গণনার দিন কোথায় গেলেন তৃষা?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ মে ২০২৬ ১২:২০
থলপতি বিজয়।

থলপতি বিজয়। ছবি: সংগৃহীত।

গত কয়েক মাস ধরে থলপতি বিজয় ও অভিনেত্রী তৃষা কৃষ্ণনের সম্পর্ক নিয়ে জোর আলোচনা চলছিল। এর মাঝে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে লড়েছেন তিনি। ৪ মে, যখন গণনা মাঝপথে, তখনই ১০৮টি আসনে এগিয়ে তাঁর সদ্যগঠিত দল টিভিকে। প্রথম থেকেই সরকার গড়ার বিষয়ে আত্মবিশ্বাসী ছিলেন বিজয়। গণনার দিনই জন্মদিন তাঁর আলোচিত প্রেমিকা তৃষার। ৪৩-এ পা দিলেন তিনি। শোনা যাচ্ছে, জন্মদিনের সকালে তিরুপতির মন্দিরে গেলেন তৃষা। অনুরাগীদের ধারণা, বিজয়ের জন্য প্রার্থনা করতেই তিরুপতি গিয়েছেন তিনি।

Advertisement

৪ তারিখ কোনও ধরনের কোন আগাম বার্তা না দিয়েই তিরুপতির মন্দিরে যান তৃষা। ইতিমধ্যেই সমাজমাধ্যমে সেই ছবি ছড়িয়ে পড়েছে। তৃষার পুজো দেওয়ার ভিডিয়ো ছড়িয়ে পড়তেই অনুরাগীদের অনুমান, তৃষা হয়তো বিজয়ের জয়ের ব্যাপারে প্রার্থনা করতেই গিয়েছেন। সকাল থেকে গণনা যে দিকে এগোচ্ছে তাতে আপাতত ইঙ্গিত, তাঁর তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) দল ডিএমকে-কে ছাপিয়ে অনেকটাই এগিয়ে। এই পরিস্থিতিতে বিজয় দলীয় প্রার্থীদের স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ফল বেরনোর পরে কোথাও যাওয়া যাবে না। ইতিমধ্যেই রাজনৈতিক অন্তর্ঘাত এড়াতে টিভিকে-র সম্ভাব্য জয়ী প্রার্থীদের নির্দিষ্ট জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, সুপারস্টার বিজয় মুখ্যমন্ত্রী হতে চলেছেন বলে খবর। প্রথম বার রাজনীতিতে এসেই বিপুল সাফল্য পেতে চলেছেন তিনি, এমনটাই মত বিশেষজ্ঞদের।

Advertisement
আরও পড়ুন