Varun Dhawan Daughter

‘মাঝেমধ্যেই পা বেঁকে যায়’! দেড় বছরের মেয়ে লারার কোন অসুখের কথা জানালেন অভিনেতা বরুণ ধবন

২০২৪ সালে কন্যাসন্তানের বাবা হন বরুণ। মেয়ের নাম রাখেন লারা। দেড় বছরের মেয়ের অসুখের কথা জানালেন অভিনেতা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৬ ২০:১২
বরুণ ধবনের মেয়ে লারা কোন রোগে আক্রান্ত?

বরুণ ধবনের মেয়ে লারা কোন রোগে আক্রান্ত? ছবি: সংগৃহীত।

‘বর্ডার ২’ মুক্তির আগে কটাক্ষের মুখে পড়েছিলেন বরুণ ধবন। এমনকি, তাঁর অভিনয়দক্ষতা নিয়েও প্রশ্ন উঠেছিল। গত কয়েক বছরে একাধিক ছবি করলেও সাফল্যের মুখ দেখেননি বরুণ। ২০২৪ সালে কন্যাসন্তানের বাবা হন বরুণ। মেয়ের নাম রাখেন লারা। সেই দেড় বছরের মেয়ের অসুখের কথা জানালেন অভিনেতা।

Advertisement

ছোট্ট লারা ডিডিএইচ রোগে আক্রান্ত, যার পোশাকি নাম ‘ডেভেলপমেন্টাল ডিসপ্লেসিয়া অফ দ্য হিপ’। বরুণ জানান, এই রোগের কারণে তাঁর মেয়ের কোমরের দিকের অংশ বেরিয়ে আসে। তাতে একটা পা লম্বা হয়ে যায়। যার ফলে হাঁটা-চলায় অসুবিধা হয়। এই ধরনের রোগের ফলে খুব ছোট বয়সেই বাতের সমস্যা দেখা যায়।

বরুণের কথায়, ‘‘এই রোগ যাদের থাকে, তারা স্লিপ ডিস্কের সমস্যায় ভোগে। পা বেঁকে যায়। আমাদের দেশে সব জায়গায় এর চিকিৎসা হয় না। কিন্তু যে সব চিকিৎসক আমার মেয়েকে দেখছেন তাঁরা খুবই ভাল। মেয়েকে কোনও ধরনের অস্ত্রোপচার করাতে হচ্ছে না। কিন্তু এই ধরনের রোগে আক্রান্ত শিশুদের ‘স্পাইকা কাস্ট’ পরাতে হয়। প্রায় আড়াই মাস সর্বক্ষণ এটা আমার মেয়েকে পরে থাকতে হয়েছে। সেটা খুবই কষ্টদায়ক। ওকে অচৈতন্য করে এটা পরানো হত। তবে এখন আর ওকে এটা পরতে হচ্ছে না।’’

বাবা হিসেবে সন্তানের কষ্ট সহ্য করা সহজ নয়। তবে বরুণ জানান, যে কোনও কঠিন সময়ে তাঁর অনুপ্রেরণা হলেন বাবা ডেভিড ধবন।

Advertisement
আরও পড়ুন