Vivek Oberoi

হাতে কাজ ছিল না, সলমনের সঙ্গে ঝগড়া, জীবনের কঠিন পর্যায়ে বিবেককে আশ্রয় দেন কে?

টানা ১৪-১৫ মাস কর্মহীন ছিলেন তিনি। এছাড়াও বিবেকের সঙ্গে সলমন খানের সঙ্গে বচসা সর্বজনবিদিত। অনেকের দাবি, সলমনের সঙ্গে লড়াইয়ের জেরেই নাকি এমন পরিণতি হয় বিবেকের।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ মার্চ ২০২৬ ১৮:৩৯
(বাঁ দিকে) সলমন খান, (ডান দিকে) বিবেক ওবেরয়।

(বাঁ দিকে) সলমন খান, (ডান দিকে) বিবেক ওবেরয়। ছবি: সংগৃহীত।

‘সাথিয়া’ ছবিতে তাঁর অভিনয় নজর কেড়েছিল দর্শকের। ‘ওমকারা’, ‘শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা’, ‘কোম্পানি’র মতো ছবিতেও অভিনয়ের জন্য প্রশংসা পেয়েছিলেন। তার পরে হঠাৎই বলিপাড়া থেকে উধাও হয়ে যান বিবেক ওবেরয়। টানা ১৪-১৫ মাস কর্মহীন ছিলেন তিনি। সলমন খানের সঙ্গে তাঁর বচসা সর্বজনবিদিত। অনেকের দাবি, সলমনের সঙ্গে লড়াইয়ের ফলেই নাকি এমন পরিণতি হয় বিবেকের। এ বার অভিনেতা জানালেন, জীবনের অন্ধকারময় সময়ে কার কাছে গিয়ে আশ্রয় নিতেন।

Advertisement

বিবেক-ঐশ্বর্যা রাই ও সলমনের ত্রিকোণ সম্পর্ক নিয়ে এক সময় বিস্তর আলোচনা হয়। ইন্ডাস্ট্রিতে অভিনয়ের সুযোগ কমে যাওয়ায় অন্য পেশা বেছে নিতে বাধ্য হন বিবেক। একটা সময় কাজ নিয়ে নিরাপত্তাহীনতা চেপে বসেছিল বিবেকের মাথায়। সেই সময় এক সাক্ষাৎকারে অভিনেতা বললেন, “২২ বছরে ৬৭টি ছবিতে কাজ করেছি আমি। কিন্তু এই জগৎটায় নিরাপত্তার অভাব রয়েছে। হয়তো আপনি একের পর এক ভাল ছবি করছেন, পুরস্কার পাচ্ছেন, নিজের কাজ মন দিয়ে করছেন। কিন্তু তাও আপনি কাজ পাবেন না অন্য কোনও কারণে।” সেই সময় যখন অন্ধকারে তলিয়ে যাচ্ছিলেন সেই সময় নাকি একমাত্র মায়ের কোলে মাথা দিয়ে শান্তি পেতেন।

বিবেক জানান, মায়ের কোলে মাথা গুঁজে কাঁদতেন প্রশ্ন করতেন, কেন তাঁর সঙ্গেই এমনটা হচ্ছে। উত্তর তাঁর মা সমাবেদনা জানাননি। বরং মাথায় বিলি কেটে বলেন, ‘‘যখন তোমার নাম নিয়ে লোকে উৎফুল্ল হচ্ছিল সেই সময় কি প্রশ্ন করেছিলে কেন তুমি আজ এই জায়গায়?’’ বিবেকের কথায়, ‘‘আসলে মা এমন একজন যাঁর কাছে একজন মানুষ সবটা উজাড় করে দিতে পারেন।’’

Advertisement
আরও পড়ুন