আলোর উৎসবে কাছাকাছি, দীপাবলিতে যশ-নুসরত

মুখে কোনও শব্দ নেই। কথা না বলেই চোখের ইশারায় একে অপরকে অনেক কিছু বলে দিচ্ছেন।

যশ-নুসরত।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২০ ১৬:২৬
Advertisement

খুব কাছাকাছি তাঁরা। আলোর উৎসবে একসঙ্গে ভালবাসার উত্তাপ ছড়ালেন যশ-নুসরত। অনস্ক্রিন এই জুটির রসায়ন প্রেমের বাতাস বয়ে আনল হেমন্তের রোদেলা দুপুরে। একটি ভিডিয়োতে নায়ক-নায়িকা।

মুখে কোনও শব্দ নেই। কথা না বলেই চোখের ইশারায় একে অপরকে অনেক কিছু বলে দিচ্ছেন। নুসরতের খুব কাছে যশ। আলতো হাওয়ায় নায়িকার চুল উড়ে গিয়ে স্পর্শ করছে নায়কের মুখ। কখনও আবার আলগোছে হেসে একে অপরের থেকে চোখ সরিয়ে নিচ্ছেন তাঁরা। নুসরতের পরনে কখনও হলুদ, কখনও আবার নীল। নায়িকার সঙ্গে রং মিলান্তিতে মজে যশও বেছে নিয়েছেন একই রং। দু’জনেই যেন অদ্ভুত নেশায় আচ্ছন্ন। আলোর উৎসবে অনুরাগীদের জন্য এই উপহার নিয়ে এলেন যশ-নুসরত।

Advertisement

পুজোয় মুক্তিপ্রাপ্ত ‘এসওএস কলকাতা’য় একসঙ্গে কাজ করতে দেখা গিয়েছে এই জুটিকে। এর আগে ‘ওয়ান’ ছবিতে দর্শকদের মন জয় করেছেন যশ-নুসরত।

আরও খবর: আগামী সপ্তাহে শ্যুটে ফিরছেন দেব, ‘কম্যান্ডো’র পরে শেষ করবেন ‘গোলন্দাজ’

আরও খবর: আমি চকোলেট বোমের বিশাল বড় ফ্যান ছিলাম: মধুমিতা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement