Lemon Mocktails

পাতিলেবুতেই বাজিমাত! শৌখিন মকটেল হোক বাড়িতেই, ঠান্ডা হবে শরীর, তৃপ্ত হবে মন

স্বাস্থ্যের কথা যদি ভাবতে হয়, তা হলে কৃত্রিম রং, বাজারচলতি সিরাপ বাদ দেওয়াই ভাল। বরং এই সময়ে ঘরোয়া পাতিলেবুর শরবতই তেষ্টা মেটাতে সক্ষম। পাতিলেবুতে থাকে ভিটামিন সি, যা রোগ প্রতিরোধ শক্তি বাড়ায়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ মে ২০২৬ ১৬:০২
পাতিলেবুতের শরবতেই মিটবে তেষ্টা। বানিয়ে ফেলুন নানা ধরনের পানীয়।

পাতিলেবুতের শরবতেই মিটবে তেষ্টা। বানিয়ে ফেলুন নানা ধরনের পানীয়। ছবি:সংগৃহীত।

রেস্তরাঁ বা দোকানের রঙিন শরবতে চোখ থাকে খুদেদের। বড়রাও পিছিয়ে থাকেন না। তবে চিকিৎসক থেকে পুষ্টিবিদেরা বলছেন, স্বাস্থ্যের কথা যদি ভাবতে হয়, তা হলে কৃত্রিম রং, বাজারচলতি সিরাপ বাদ দেওয়াই ভাল। বরং এই সময়ে ঘরোয়া পাতিলেবুর শরবতই তেষ্টা মেটাতে সক্ষম। পাতিলেবুতে থাকে ভিটামিন সি, যা রোগ প্রতিরোধ শক্তি বাড়ায়।

Advertisement

পাতিলেবু, পুদিনার কুলার

পাতিলেবু, পুদিনার কুলার।

পাতিলেবু, পুদিনার কুলার। ছবি:সংগৃহীত।

তবে শুধু পাতিলেবুর শরবত নয়, গরমে স্বাস্থ্যের সঙ্গে আপস না করে পাতিলেবু দিয়েই বানিয়ে ফেলুন রকমারি শরবত, মকটেল থেকে কুলার। একটি কাচের গ্লাসে প্রথমেই দিন থেঁতো করা পুদিনা পাতা, এক টেবিল চামচ ভেজানো তুলসীর বীজ। যোগ করুন পাতিলেবুর রস, সৈন্ধব লবণ দিয়ে নেড়ে নিন। যোগ করুন ঠান্ডা জল এব বরফের টুকরো। উপর থেকে চাকা করে কাটা পাতিলেবুর টুকরো এবং পুদিনাপাতা ভাসিয়ে দিন। তা হলেই তৈরি হয়ে যাবে পাতিলেবুর কুলার।

আদা দিয়ে লেমোনেড

মিক্সারে আদাকুচি এবং পাতিলেবুর রস ঘুরিয়ে নিন। যোগ করুন বেশ কিছুটা জল, চিনি এবং সৈন্ধব নুন। একটি কাচের গ্লাসে বরফের টুকরো পাতলা করে কাটা লেবুর টুকরো দিন, বাকি মিশ্রণটি ছেঁকে এতে ঢেলে দিন। তা হলেই তৈরি হয়ে যাবে গরমের উপযোগী পানীয়। আদা থাকায় এই পানীয় বদহজম, বমি ভাব কমাবে।

ডাবের জলের মোহিতো

কাচের গ্লাসে থেঁতো করা পুদিনা, পাতিলেবুর রস, চিনির সিরাপ যোগ করুন। দিয়ে দিন সামান্য সৈন্ধব নুন। বরফের টুকরো দেওয়ার পরে ডাবের জল যোগ করুন।

Advertisement
আরও পড়ুন