kitchen Ingredients for Soothing Eye

রোদে বাইরে বেরোলেই চোখ ব্যথা বা জ্বালা করছে? রান্নাঘরের ৫ উপকরণে আরাম পাবেন

অতিরিক্ত রোদ, গরম হাওয়া এবং তা থেকে হওয়া ডিহাইড্রেশনে চোথে ব্যথা, জ্বালা হতে পারে। চোখের উপর চাপ পড়তে পারে। এমনকি চোখের চারপাশে অ্যালার্জি বা কালো ছোপও পড়তে পারে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৫ ১৯:৫৭

ছবি : সংগৃহীত।

কাজ গ্রীষ্ম-বর্ষা মানে না। গরমে, ঝাঁঝাঁ রোদেও বাইরে বেরোতে হয়। আর তার প্রভাব পড়ে শরীরে। তপ্ত পরিবেশে যেমন ত্বক ক্ষতিগ্রস্ত হয়, তেমনই সমস্যা হয় চোখে। অতিরিক্ত রোদ, গরম হাওয়া এবং তা থেকে হওয়া ডিহাইড্রেশনে চোথে ব্যথা, জ্বালা হতে পারে। চোখের উপর চাপ পড়তে পারে। এমনকি চোখের চারপাশে অ্যালার্জি বা কালো ছোপও পড়তে পারে। এই সব সমস্যা হলে অবিলম্বে চোখকে বিশ্রাম দেওয়া জরুরি। এমন কিছু করা প্রয়োজন, যা চোখকে তৎক্ষণাত আরাম দেবে। রান্নাঘরে থাকা সাধারণ কিছু উপকরণে চোখের আরাম মিলতে পারে।

Advertisement

১। ঠান্ডা জল

বাইরে থেকে এসে আগে ঠান্ডা জলে চোখে ঝাপটা দিন। এতে গরমে ফুলে ওঠা রক্তবাহিকা গুলি সঙ্কীর্ণ হয়। চোখে আরাম হয়।

২। অ্যালোভেরা

চোখের পাতার উপরে অ্যালোভেরার জেল লাগান। এতে গরম থেকে চোখে যে চাপ পড়ে তা দ্রুত কমবে।

৩। শসা

ফ্রিজে থাকা ঠান্ডা শসার চাকা করে কেটে চোখের উপরে রাখুন। ১৫ মিনিট মতো রেখে দিলেই চোখে আরাম হবে।

৪। আলুর রস

আলু থেঁতো করে তার রসও লাগাতে পারেন চোখের চারপাশে। আলুর রসে আছে প্রাকৃতিক অ্যাস্ট্রিনজেন্ট। যা চোখের ফোলা ভাব, ব্যথা ভাব এবং কালচে ছোপ দূর করতে সাহায্য করবে।

৫। টম্যাটো

টম্যাটোর রস এবং লেবুর রস সমপরিমাণে নিয়ে তাতে অল্প একটু হলুদ দিয়ে চোখের নীচে ও পাতার উপরে লাগিয়ে রাখুন মিনিট কয়েক। তার পরে ধুয়ে ফেলুন। এতে চোখের আরামও হবে, আবার চোখের চারপাশের কালচে ভাবও দূর হবে।

Advertisement
আরও পড়ুন